ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৩১,০০০ টাকা
· Prothom Alo
ইস্টার্ন ব্যাংক পিএলসি ‘ট্রেইনি অফিসার, কার্ডস সেলস’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
সংক্ষিপ্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি।
পদের নাম: ট্রেইনি অফিসার, কার্ডস সেলস।
চাকরির ধরন: ফুল টাইম।
কর্মস্থল: ঢাকা।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক পাস।
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা
নতুন স্নাতকদের (ফ্রেশ গ্র্যাজুয়েট) আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। তবে সমমানের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সেলস, কাস্টমার সার্ভিস, যোগাযোগ দক্ষতা ও অনলাইনে কাজের পারদর্শিতা থাকতে হবে।
বেতন: মাসিক সাকল্যে ৩১,০০০ টাকা।
প্রধান দায়িত্বসমূহ
ক্রেডিট কার্ড বিক্রয়ের জন্য সম্ভাব্য গ্রাহক চিহ্নিত ও তাদের সঙ্গে যোগাযোগ করা। ক্রেডিট কার্ডের বিভিন্ন সুবিধা বুঝিয়ে আবেদনপ্রক্রিয়ায় সহায়তা করা। ব্যাংকের নির্ধারিত মাসিক সেলস টার্গেট পূরণ করা। কার্ড অ্যাকটিভেশন নিশ্চিত করা এবং কাস্টমার সার্ভিস প্রদান করা। দৈনিক ও সাপ্তাহিক সেলস রিপোর্ট তৈরি করা।
Visit freshyourfeel.org for more information.
সুযোগ-সুবিধা
মাসিক বেতন ছাড়াও উৎসব বোনাস, চিকিৎসাসুবিধা ও ছুটিসহ ব্যাংকের নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। সফলভাবে ট্রেইনি মেয়াদ শেষ করা এবং পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীভাবে ‘জুনিয়র অফিসার’ পদে নিয়োগের সুযোগ রয়েছে।
আবেদনপ্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জানতে এই লিংক ব্যবহার করুন।
আবেদনের শেষ তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৬