পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ইরানের রাষ্ট্রদূতের, মধ্যপ্রাচ্য উত্তেজনার অবসান প্রত্যাশা ঢাকার

· Prothom Alo

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ বুধবারের এ সাক্ষাতে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

Visit tr-sport.bond for more information.

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট অঞ্চলসহ এর বাইরের মানুষের স্বার্থে বাংলাদেশ চলমান উত্তেজনার দ্রুত অবসান প্রত্যাশা করে। স্থায়ী শান্তি-স্থিতিশীলতা আশা করে বাংলাদেশ।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর শুরু হওয়া যুদ্ধ ছয় মাসের বেশি সময় ধরে চলছে। মাঝে কিছুদিনের বিরতির পর এখন আবার পাল্টাপাল্টি হামলা চলছে। যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

Read full story at source