সরকার সংবাদমাধ্যমের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না: তথ্যমন্ত্রী
· Prothom Alo

সাংবাদিকদের জন্য সরকার একটি স্বাধীন ও উন্মুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। গণমাধ্যমকে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ উল্লেখ করে তিনি বলেন, সরকার সংবাদমাধ্যমের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। সাংবাদিকদের ওয়েজ বোর্ড, কল্যাণ, প্রশিক্ষণ ও নীতিমালাসংক্রান্ত দাবিগুলো নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।
আন্দালিভ রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রীআপনারা আপনাদের মতো স্বাধীনভাবে কাজ করবেন। সরকারের কাজের সমালোচনা করবেন, ভুলত্রুটি তুলে ধরবেন। তবে সংবাদ যেন বিদ্বেষপ্রসূত, অর্ধসত্য বা মনগড়া না হয়। একটি ভুল সংবাদ একজন মানুষের জীবন, ক্যারিয়ার ও সম্মান নষ্ট করতে পারে।আজ বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন। আন্দালিভ রহমান বলেন, গত প্রায় দুই দশকের রাজনৈতিক জীবনে তিনি কখনো কোনো সাংবাদিককে ফোন করে সংবাদ প্রকাশে বাধা দেননি বা কোনো প্রেসক্লাবের রাজনীতিতে হস্তক্ষেপ করেননি।
Visit betsport.cv for more information.
সাংবাদিকদের তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা আপনাদের মতো স্বাধীনভাবে কাজ করবেন। সরকারের কাজের সমালোচনা করবেন, ভুলত্রুটি তুলে ধরবেন। তবে সংবাদ যেন বিদ্বেষপ্রসূত, অর্ধসত্য বা মনগড়া না হয়। একটি ভুল সংবাদ একজন মানুষের জীবন, ক্যারিয়ার ও সম্মান নষ্ট করতে পারে।’
সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে ভুয়া সংবাদের কারণে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা চ্যালেঞ্জের মুখে পড়েছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তথ্য যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানান তিনি।
স্থানীয় সাংবাদিকদের দাবির বিষয়ে মন্ত্রী বলেন, ‘আপনাদের একটি ছোট প্রতিনিধি দল ঢাকায় এসে আমার সঙ্গে বসুন। আপনারা কী কী চান, কোন বিষয়গুলোয় নীতিগত সিদ্ধান্তের প্রয়োজন, এসব নিয়ে আলোচনা করব। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে যেগুলো সম্ভব, সেগুলো বাস্তবায়নের চেষ্টা করব।’
মতবিনিময় সভার সভাপতি ভোলা প্রেসক্লাবের সভাপতি নজরুল হক জানান, সাংবাদিকদের জন্য দ্রুত ওয়েজ বোর্ড বাস্তবায়ন, একটি যুগোপযোগী সাংবাদিক নীতিমালা প্রণয়ন, পিআইবির মাধ্যমে জেলাপর্যায়ে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা এবং সাংবাদিক কল্যাণে কার্যকর উদ্যোগ প্রয়োজন। তিনি প্রেসক্লাব ভবনের সংস্কার ও উন্নয়নের জন্যও তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভার সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির লিটন ও সাংস্কৃতিক সম্পাদক মশিউর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওসার, ‘আজকের ভোলা’র সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, বিজেপির সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ।