ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাব সদস্যসহ ৫ জন গ্রেপ্তার

· Prothom Alo

বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, ওয়াকিটকি ও বাংলাদেশ পুলিশের মনোগ্রামযুক্ত হ্যান্ডকাফসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৩৫ মিনিটে খায়ের প্যালেসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. মাসুদ রানা র‍্যাবের সৈনিক বলে জানা গেছে। র‍্যাব বিষয়টি নিশ্চিত করে তদন্ত পর্ষদ গঠন করেছে। ডিবি এ বিষয়ে আইনি ব্যবস্থা ও অধিকতর তদন্ত করছে।

Visit esporist.org for more information.

Read full story at source