মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড এখন মান্ধানার

· Prothom Alo

মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ভারতের স্মৃতি মান্ধানা। ৩০ বছর বয়সী এই ওপেনার গতকাল নারী এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ম্যাচে ভারতেরই সাবেক ক্রিকেটার মিতালি রাজকে পেছনে ফেলেছেন।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচটিতে মাত্র ৬৪ বলে ১২৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন মান্ধানা। সর্বোচ্চ রান ছাড়াও সর্বোচ্চ সেঞ্চুরি, সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংসের রেকর্ডও গড়েছেন বাঁহাতি এ ওপেনার।

Visit saltysenoritaaz.org for more information.

মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে মিতালি রাজ তিন সংস্করণ মিলিয়ে করেছিলেন ১০ হাজার ৮৬৮ রান। ২০২২ সালে সর্বশেষ ম্যাচ খেলেছেন ভারতের এই সাবেক অধিনায়ক। আজ তাঁকে ছাড়িয়ে মান্ধানার রান এখন ১০ হাজার ৮৮০। টি-টুয়েন্টিতে ৪ হাজার ৬৮১ রানের পাশাপাশি ওয়ানডেতে ৫ হাজার ৪১১ এবং টেস্টে ৭৮৮ রান আছে তাঁর।

আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রান নিউজিল্যান্ডের সুজি বেটসের ১০ হাজার ৭৪০। বেটস জুনে অবসর নিয়েছেন।

মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান

তবে হংকংয়ের বিপক্ষে ম্যাচে শুধু রানের রেকর্ডেই থামেননি মান্ধানা। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ১৮তম সেঞ্চুরি করেছেন তিনি। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও এখন তাঁর একক দখলে। এত দিন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মেগ ল্যানিংয়ের সঙ্গে ১৭ সেঞ্চুরি নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি।

মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি

এ ছাড়াও মান্ধানার ১২৪ রান নারী এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। শ্রীলঙ্কার চামারি আতাপাত্তুর ২০২৪ সালে মালয়েশিয়ার বিপক্ষে করা অপরাজিত ১১৯ রানের রেকর্ড ভেঙেছেন তিনি। এটি ভারতের হয়ে নারী টি-টুয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটেও সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

১২৪ রানের ইনিংসের পথে ১৪টি চার ও ৭টি ছক্কা মেরেছেন স্মৃতি মান্ধানা

হংকংয়ের বিপক্ষে সেঞ্চুরির পথে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ বা এর বেশি রানের ইনিংসের রেকর্ডেও মিতালিকে ছুঁয়েছেন মান্ধানা। এটি তাঁর ৯৩তম ৫০-এর বেশি রানের ইনিংস। মিতালিও করেছেন ৯৩টি।

মান্ধানার রেকর্ডময় ইনিংসের দিনে ভারত প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৯৩ রান করে। তাড়া করতে নেমে হংকং ৫৬ রানে অলআউট হয়ে ১৩৭ রানে ম্যাচ হারে।

ক্রিকেটে সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার, টেস্টে বাঁহাতি পেসারদের সেরা বোলিং এবং আরও ৮ প্রশ্ন

Read full story at source