শিশিরভেজা ভোরে সুন্দরবনের গহিনে
· Prothom Alo
ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। কুয়াশা আর শিশিরের চাদর সরিয়ে ধীরে ধীরে জেগে উঠছে সুন্দরবন। চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ফরেস্ট স্টেশন পেরিয়ে বনের গহিনে যেতেই চোখে পড়ে প্রকৃতির আদি ও শান্ত রূপ। গাছগাছালি, পাখির কলকাকলি, চিত্রা হরিণ, খালের বুকে জেলের নৌকা আর নরম মাটিতে বাঘের তাজা পদচিহ্ন—সব মিলিয়ে সুন্দরবনের এক অন্য রকম ভোর। সেই মায়াময় সকালের কিছু ফ্রেমবন্দী মুহূর্ত উঠে এসেছে এই ছবির গল্পে।
Visit xsportfeed.life for more information.
সুন্দরবনের সরু খালের পাশে গোলপাতার সারিভোরের নরম আলোয় ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দুশিশিরভেজা সকালে সবুজের মাঝে ফুটে থাকা রক্তজবাবনের শোভা বাড়িয়ে তুলেছে সুন্দরবনের প্রধান আকর্ষণ সুন্দরীগাছগাছের মগডালে বসে আছে ছোট্ট দুটি মৌটুসি পাখিআন্ধারমানিক ইকো-ট্যুরিজম কেন্দ্রে বন বিভাগের উদ্ধার করা একটি হরিণ। হাতে তাজা ঘাস দেখেই পরম নির্ভরতায় কাছে ছুটে এল মায়াবী প্রাণীটিজীবিকার তাগিদে খুব ভোরেই খালের বুক চিরে মাছ শিকারে নেমে পড়েছেন জেলেরাঘন বনের বুক চিরে এঁকেবেঁকে বয়ে চলেছে শুয়োরমারা খালখালের পাড়ে নরম কাদামাটিতে বাঘের তাজা পদচিহ্ন; হয়তো কিছুক্ষণ আগেই এই পথ ধরে হেঁটে গেছে সুন্দরবনের রাজা