খালে ভেসে আসে স্কুলব্যাগ, ভেতরে ছিল নারীর খণ্ডিত মরদেহ

· Prothom Alo

রাজধানীর আদাবর ১০ নম্বর রোডের হাক্কারপাড় খালে ভেসে আসে একটি স্কুলব্যাগ। পরে ব্যাগের মধ্যে পাওয়া যায় এক নারীর মরদেহের কয়েকটি খণ্ড।

Visit turconews.click for more information.

আজ শনিবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে বলে আদাবর থানা–পুলিশ জানায়।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, হাক্কারপাড় খালে একটি স্কুলব্যাগ ভেসে এলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁরা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ গিয়ে ব্যাগটি উদ্ধার করে। ব্যাগটি খুলে দেখা যায়, সেখানে এক নারীর মাথা, শরীর ও দুই হাত। মরদেহের টুকরাগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

Read full story at source