একঝলক (১৩ সেপ্টেম্বর ২০২৬)
· Prothom Alo
শরতের সকালে পথের ধারে ফুটে আছে একটি হলুদ ফুল। মুলিবাড়ি, সিরাজগঞ্জ, ১৩ সেপ্টেম্বরফুটে আছে ক্রিনাম লিলি বা ‘মিল্ক অ্যান্ড ওয়াইন লিলি’। পুলিশ সুপার কার্যালয়, বগুড়া, ১৩ সেপ্টেম্বরনির্মাণের ২০ বছর পরও চালু হয়নি ট্রমা সেন্টারের চিকিৎসাসেবা। যন্ত্রপাতি পড়ে আছে একটি কক্ষে। শহীদনগর, দাউদকান্দি, কুমিল্লা, ১৩ সেপ্টেম্বরবৃষ্টির পানিতে ভিজে গেছে শালিক পাখি। লাইন বিল পাবলা, ডুমুরিয়া, খুলনা, ১৩ সেপ্টেম্বরনৌকায় বসে বড়শি দিয়ে মাছ ধরছেন শৌখিন মৎস্যশিকারিরা। তাঁতীকালিয়ানী, মানিকগঞ্জ, ১৩ সেপ্টেম্বরবীজতলা থেকে ধান খুঁজে খাচ্ছে তিনটি ঘুঘু। তৈমিদুং, রাঙামাটি, ১৩ সেপ্টেম্বরপাতাহীন গাছে বিশ্রাম নিচ্ছে পানকৌড়ি। বিলের পানিতে সাঁতার কাটছে একজোড়া হাঁস। চতরা বিল, লক্ষ্মীপুর, আটঘরিয়া, পাবনা, ১৩ সেপ্টেম্বরকাপ্তাই হ্রদের পাড়ে মাচাংয়ে দাঁড়িয়ে ছবি তুলছেন কয়েকজন পাহাড়ি তরুণ। বাকছড়িমুখ, রাঙামাটি, ১৩ সেপ্টেম্বরমাছ ধরতে ছিপ নিয়ে চতরা বিলে যাচ্ছেন দুই বন্ধু। চতরা বিল, লক্ষ্মীপুর, আটঘরিয়া, পাবনা, ১৩ সেপ্টেম্বরবৃষ্টিতে পিচ্ছিল পথে সাইকেল থেকে নেমে ঘেরের কাজে যাচ্ছেন এক ব্যক্তি। লাইন বিল পাবলা, ডুমুরিয়া, খুলনা, ১৩ সেপ্টেম্বর
Visit moryak.biz for more information.