দিনাজপুরে বাড়ির আঙিনায় আদার বাগানে গাঁজার চাষ
· Prothom Alo

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বাড়ির আঙিনায় আদার আড়ালে গাঁজা চাষের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ির আঙিনা থেকে দুটি গাঁজাগাছও জব্দ করা হয়েছে। পুলিশ বলছে, গাছ দুটির ওজন প্রায় ২০ কেজি।
গ্রেপ্তার যুবকের নাম আবু তালেব (২৭)। তিনি উপজেলার শ্রী হরিবিহরি গ্রামের বাসিন্দা। গতকাল রোববার রাত একটার দিকে বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
Visit orlando-books.blog for more information.
শহিদুল ইসলাম, ঘোড়াঘাট থানার ওসিআজ সোমবার সকালে গ্রেপ্তার আবু তালেবকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রী হরিবিহরি গ্রামের একটি বাড়ির আঙিনায় গোপনে গাঁজা চাষ হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালায় ঘোড়াঘাট থানার পুলিশ। এ সময় আবু তালেবের বাড়ির আঙিনায় আদার বাগান থেকে দুটি গাঁজাগাছ জব্দ করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার সকালে গ্রেপ্তার আবু তালেবকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানান ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।