এক্সপ্রেসওয়েতে ফুলের সমারোহ

· Prothom Alo

বর্ষায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সড়ক বিভাজক যেন রূপ নিয়েছে এক টুকরো বাগানে। বিভাজকে লাগানো নানা প্রজাতির গাছে এখন শোভা পাচ্ছে লাল, হলুদ ও সাদা রঙের ফুল। ব্যস্ত মহাসড়কে ছুটে চলার পথে যাত্রীদের চোখের ক্লান্তি জুড়িয়ে দিচ্ছে ফুলের এই মায়াবী রূপ। ঢাকার কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জ অংশে সম্প্রতি তোলা ছবি নিয়ে সাজানো হয়েছে এই ছবির গল্প।

Visit syntagm.co.za for more information.

সড়ক বিভাজকের দুই পাশে ফুটে থাকা লাল-হলুদ ফুলে রঙিন সাজে সেজেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে। শ্রীনগরের হাঁসাড়া এলাকা থেকে তোলা ছবিফুলগাছের কোল ঘেঁষে তীব্র গতিতে ছুটে চলেছে দূরপাল্লার যাত্রীবাহী বাসশরতের স্নিগ্ধতায় শুভ্র কাশফুলে ঢেকে গেছে সড়ক বিভাজক। রাজেন্দ্রপুর এলাকার সার্ভিস রোডের দৃশ্যফুলের সৌন্দর্য উপভোগ করতে করতে এক্সপ্রেসওয়ে ধরে এগিয়ে চলেছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলমহাসড়কের দুই পাশেই সবুজের স্নিগ্ধ সমারোহ; সতেজ বৃক্ষরাজি যেন ফিরে পেয়েছে নতুন প্রাণলাল আর হলুদ রঙের ফুলে ভরা গাছের পাশ দিয়ে মসৃণ মহাসড়কে এগিয়ে চলেছে একটি গাড়িওপরে শরতের সুনীল আকাশ, আর নিচে বর্ণিল ফুলে ফুলে সাজানো মহাসড়কের বিভাজকসুসজ্জিত ফুলগাছের সারিকে সঙ্গী করে এক্সপ্রেসওয়ের পথ ধরে এগিয়ে চলেছে একটি ব্যক্তিগত গাড়ি

Read full story at source