আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে লম্বা ক্যারিয়ার কার
· Prothom Alo

ওয়ানডেতে এখন সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ার জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলরের। এই সংস্করণে ২২ বছর ১৪৮ দিন খেলে কাল তিনি ছাড়িয়ে গেছেন ভারতের শচীন টেন্ডুলকারকে।
Visit freshyourfeel.org for more information.
টেইলরের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকও হয়েছিল ওয়ানডে দিয়ে। ফলে ওয়ানডেতে তাঁর ক্যারিয়ারের স্থায়িত্বই আন্তর্জাতিক ক্যারিয়ারের স্থায়িত্ব।
সবচেয়ে দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ারের মালিক টেলর সব সংস্করণ মিলিয়ে দীর্ঘ ক্যারিয়ারের তালিকায় কোথায় আছেন? এখানে টেইলর শীর্ষ পাঁচেও নেই। তাঁর অবস্থান ৯ নম্বরে।
টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন ব্রেন্ডন টেলরএই তালিকায় শীর্ষে আছেন ইংল্যান্ড কিংবদন্তি উইলফ্রেড রোডস। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ক্যারিয়ার স্থায়ী হয়েছিল ৩০ বছরের বেশি। এর পেছনে অবশ্য প্রথম বিশ্বযুদ্ধের একটা ভূমিকা আছে। তিনি তাঁর সর্বশেষ টেস্ট খেলেছেন ৫২ বছর ১৬৫ দিন বয়সে, যা সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলার রেকর্ড।
দ্বিতীয় ও তৃতীয় স্থানেও ইংল্যান্ডের দুই ক্রিকেটার—ব্রায়ান ক্লোজ ও ফ্র্যাঙ্ক উলি। উলির ক্যারিয়ার দীর্ঘ হওয়ার পেছনেও প্রথম বিশ্বযুদ্ধ একটা কারণ।
জর্জ হেডলিচতুর্থ স্থানে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি জর্জ হেডলি। তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার স্থায়ী হয়েছিল ২৪ বছরের বেশি। প্রথম বিশ্বযুদ্ধ নয়, তাঁর ক্যারিয়ারে প্রভাব আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের।
পঞ্চম স্থানে শচীন টেন্ডুলকার। ভারতের এই কিংবদন্তির আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল ২৪ বছর ১ দিনের। ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। শেষ ম্যাচ খেলেন ২০১৩ সালে।
সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার
বাংলাদেশের হয়ে সবচেয়ে বড় ক্যারিয়ার মুশফিকুর রহিমের। এই উইকেটকিপার ব্যাটসম্যান খেলছেন ২১ বছর ৮৯ দিন ধরে। দীর্ঘ ক্যারিয়ারের তালিকায় তাঁর অবস্থান ২০ নম্বরে।