মুক্তির আগেই ১০৮ কোটি টাকা আয়, ঝড় তুলতে যাচ্ছে আরেকটি হরর সিনেমা
· Prothom Alo

‘ব্যাকরুমস’ থেকে ‘অবসেশন’—চলতি বছর বক্স অফিসে সাফল্য পেয়েছে একের পর এক হরর সিনেমা। সম্ভবত সেই তালিকায় যোগ হতে যাচ্ছে ‘রেসিডেন্ট এভিল’–এর নতুন কিস্তি। জনপ্রিয় ভিডিও গেম অবলম্বনে তৈরি নতুন এই হরর সিনেমা মুক্তির আগে প্রিভিউ প্রদর্শনী থেকেই আয় করেছে ৮৮ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০৮ কোটি টাকা।
Visit freshyourfeel.org for more information.
এটি এখন পর্যন্ত ‘রেসিডেন্ট এভিল’ ফ্র্যাঞ্চাইজির কোনো সিনেমার সর্বোচ্চ প্রিভিউ আয়। শুধু তা-ই নয়, নির্মাতা জ্যাক ক্রেগারের ক্যারিয়ারেও এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় ওপেনিং।
‘ওয়েপনস’ সিনেমার সাফল্যের পর নতুন ‘রেসিডেন্ট এভিল’ পরিচালনা করেছেন জ্যাক ক্রেগার। যুক্তরাষ্ট্রে ছবিটি প্রথম সপ্তাহান্তে চার থেকে পাঁচ কোটি ডলার আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতিবাচক সমালোচনার প্রভাব পড়লে আয় ছয় কোটি ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।
‘রেসিডেন্ট এভিল’–এর দৃশ্য। আইএমডিবি৭ কোটি ৫০ লাখ ডলার বাজেটের সিনেমাটি বক্স অফিসে সফল হলে জ্যাক ক্রেগারের জন্য এটি হবে টানা দ্বিতীয় বড় সাফল্য। গত বছর মুক্তি পাওয়া তাঁর হরর সিনেমা ‘ওয়েপনস’ ৪ কোটি ৩০ লাখ ডলার দিয়ে যাত্রা শুরু করে শেষ পর্যন্ত বিশ্বজুড়ে আয় করেছিল ২৭ কোটি ডলার। তুলনায় ‘ওয়েপনস’ মুক্তির আগে প্রিভিউ থেকে আয় করেছিল ৫৭ লাখ ডলার।
নতুন ‘রেসিডেন্ট এভিল’ সফল হলে সিরিজটির ইতিহাসেও তৈরি হবে নতুন রেকর্ড। ১৯৯৬ সালে ভিডিও গেম হিসেবে যাত্রা শুরু করা এই ফ্র্যাঞ্চাইজির রয়েছে একাধিক সিকুয়েল, স্পিন-অফ ও রিমেক। গেমটি পরে চলচ্চিত্র ও টেলিভিশনেও রূপ পেয়েছে।
২০০০ ও ২০১০-এর দশকে মিলা জোভোভিচ অভিনীত আটটি সিনেমা দিয়ে বড় পর্দায় ব্যাপক জনপ্রিয়তা পায় ‘রেসিডেন্ট এভিল’। সিনেমাগুলো পরিচালনা করেছিলেন পল ডব্লিউ এস অ্যান্ডারসন। একসময় এই সিরিজের সিনেমাগুলোই ছিল সবচেয়ে বেশি আয় করা ভিডিও গেমভিত্তিক চলচ্চিত্র। পরে সেই রেকর্ড ছাড়িয়ে যায় ‘সুপার মারিও’ সিরিজ।
‘রেসিডেন্ট এভিল’ ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে বেশি আয় করা সিনেমা এখনো ২০১০ সালের ‘রেসিডেন্ট এভিল: আফটারলাইফ’। ছবিটি যুক্তরাষ্ট্রে ২ কোটি ৬০ লাখ ডলার দিয়ে উদ্বোধন করে এবং বিশ্বজুড়ে প্রায় ৩০ কোটি ডলার আয় করেছিল।
নতুন সিনেমায় ‘ওয়েপনস’ অভিনেতা অস্টিন আব্রামস অভিনয় করেছেন ব্রায়ান চরিত্রে। তিনি একজন মেডিক্যাল কুরিয়ার। এক রহস্যময় প্যাকেট পৌঁছে দিতে গিয়ে তিনি এমন একটি শহরে ঢুকে পড়েন, যেখানে ছড়িয়ে পড়েছে ভয়াবহ জম্বি সংক্রমণ। এরপরই শুরু হয় বেঁচে থাকার লড়াই।
৩ দিনে ২ কোটি ৭৫ লাখ ভিউ! চমকে দিল যে হরর সিনেমানতুন ‘রেসিডেন্ট এভিল’ মুক্তির পর চলতি সপ্তাহান্তে বক্স অফিসের শীর্ষ স্থান দখল করবে বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে মুক্তি পাওয়া ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’ প্রত্যাশা অনুযায়ী সাড়া না পাওয়ায় শীর্ষ স্থানটি দখল করা সময়ের ব্যাপারমাত্র বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ভ্যারাইটি অবলম্বনে