সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় বিএনপির বিরুদ্ধে ‘চাঁদাবাজির’ অভিযোগ ঢালাও মন্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী

· Prothom Alo

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা–ভাঙচুরের ঘটনায় বিএনপির বিরুদ্ধে ‘চাঁদাবাজির’ অভিযোগকে ঢালাও বলে মন্তব্য বলে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক তদন্তের বরাতে তিনি বলেছেন, এ ঘটনায় তিনি (সালমান মুক্তাদির) ‘ভিকটিমাইজ’ (ঘটনার শিকার) হয়েছেন।

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Visit librea.one for more information.

রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে গতকাল শনিবার রাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা–ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানান এই কনটেন্ট ক্রিয়েটর। গত রাতে তিনি এই ভাঙচুরের ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন। এ নিয়ে তিনি নানা কথা বলেন। বিএনপির বিরুদ্ধে ‘চাঁদাবাজির’ অভিযোগ তোলেন।

‘এখানে অ্যাটাক হয়েছিল…আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে’, ভিডিওতে সালমান মুক্তাদির

ঘটনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনাস্থলে একটি বিরোধপূর্ণ জমি আছে। জমি নিয়ে দুই পক্ষের বিরোধ আছে। এক পক্ষের হয়ে বেশ কিছু তা লোক দখল করতে গিয়েছিল। গিয়ে সেখানে ভাঙচুর করেছে। এর মধ্যে সালমান মুক্তাদিরের একটি স্থাপনা, যেখানে তিনি কনটেন্ট ক্রিয়েট করতেন, সেটায়ও ভাঙচুর হয়েছে। এটি ভিডিওতে দেখেছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, যিনি অভিযোগ করেছেন, তিনি কোনো মামলা করেছেন? করেননি। তিনি একপর্যায়ে বলেছেন, তাঁর (সালমান মুক্তাদির) কাছে কেউ চাঁদা চায়নি। চাইলে নাকি দিতেন। এ রকম তিনি শুনেছি।

বিএনপিকে চাঁদাবাজদল বলে যে অভিযোগ সালমান মুক্তাদির করেছেন, সেটা ঢালাও মন্তব্য বলে অভিহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সালমান মুক্তাদির সুনির্দিষ্ট মামলা করলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়: শফিকুর রহমানসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলাকে হালকাভাবে দেখার সুযোগ নেই: এবি পার্টি

Read full story at source