সরকারি চাকরির আবেদনে বয়সসীমা ৪০ করার দাবিতে মানববন্ধন

· Prothom Alo

সরকারি চাকরিতে আবেদনের ন্যূনতম বয়সসীমা ৪০ বছর করার দাবিতে মানববন্ধন করেছে ‘সমন্বিত বয়স বৃদ্ধি আন্দোলন’ নামের একটি সংগঠন। রোববার দুপুরে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মহীন ও বেকার তরুণেরা অংশ নেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দাবি মেনে নেওয়া না হলে পরবর্তী সময়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে মানববন্ধন থেকে।

মানববন্ধনে সমন্বিত বয়স বৃদ্ধি আন্দোলনের সমন্বয়ক রোমান কবির বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল, চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা উঠিয়ে দেবে। তারা ক্ষমতায় এসেছে আট মাস, অথচ আমরা তাদের পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ দেখছি না।’

Visit biznow.biz for more information.

আরেক সমন্বয়ক মামুন রশিদ বলেন, ‘করোনা মহামারি আমাদের জীবন থেকে দু-তিনটি বছর কেড়ে নিয়েছে। ফ্যাসিবাদী আমলে প্রশ্ন ফাঁস, ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি আমাদের যৌবনের আরও দীর্ঘ ১৭টা বছর গিলে খেয়েছে। আর রাষ্ট্র আমাদের উপহার দিয়েছে এক বৈষম্যমূলক দেয়াল, যার নাম “বয়সের সীমা”। আমরা কি এই বৈষম্যের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে জীবন বাজি রাখিনি?’ মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠনের সমন্বয়ক মতিউর রহমান ও সদস্য জাসেম আলম।

Read full story at source