চট্টগ্রামে ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিলের তিন সহযোগী গ্রেপ্তার

· Prothom Alo

চট্টগ্রামের খুলশীর জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা ওই এলাকার ‘কিশোর গ্যাং’ নেতা ওয়াকিল হোসেন বগার সহযোগী বলে জানিয়েছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন মো. আবদুল হান্নান, মো. মনির হোসেন ওরফে ইমন ও সাবিহা বেগম। এর মধ্যে হান্নান ও ইমনের বিরুদ্ধে পাঁচ থেকে ছয়টি করে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Visit arroznegro.club for more information.

পুলিশ জানায়, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) ওয়াকিল হোসেন বগা একাধিক কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রক। তাঁর বিরুদ্ধে অন্তত ১৬টি মামলা রয়েছে। সম্প্রতি ওয়াকিল নিয়ন্ত্রিত কিশোর গ্যাং ‘সেভেন স্টার’-এর সঙ্গে প্রতিপক্ষ ‘ফাইভ স্টার গ্রুপ’-এর সংঘর্ষে মোহাম্মদ হৃদয় নামে এক কিশোর নিহত হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম প্রথম আলোকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে কিশোর গ্যাং নেতা ওয়াকিলের তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

Read full story at source