ফেসবুকে ই-মেইল ঠিকানা যুক্ত বা মুছে ফেলবেন যেভাবে

· Prothom Alo

ফেসবুক অ্যাকাউন্টে যোগাযোগের মাধ্যম হিসেবে ই-মেইল ঠিকানা যুক্ত করা যায়। আর তাই অনেকেই নিজেদের ই–মেইল ঠিকানা যুক্ত করেন। ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে চাইলে ফেসবুকে নতুন ই-মেইল ঠিকানা যুক্ত করার পাশাপাশি পুরোনো ঠিকানা মুছে ফেলার সুযোগ দিয়ে থাকে ফেসবুক। ফেসবুক অ্যাকাউন্টে ই-মেইল ঠিকানা যুক্ত বা মুছে ফেলার পদ্ধতি দেখে নেওয়া যাক।

Visit grenadier.co.za for more information.

ই-মেইল ঠিকানা যুক্ত

ফেসবুকে ই-মেইল ঠিকানা যুক্ত করার জন্য প্রথমে প্রোফাইল ছবিতে ক্লিক করতে হবে। এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি নির্বাচন করে সেটিংসে ক্লিক করতে হবে। সেখান থেকে অ্যাকাউন্টস সেন্টার নির্বাচন করে পারসোনাল ডিটেইলসে ক্লিক করে কন্টাক্ট ইনফো নির্বাচন করতে হবে। এবার অ্যাড নিউ কন্টাক্টে ক্লিক করে অ্যাড ই–মেইল অ্যাডড্রেস নির্বাচন করে যে ই-মেইল ঠিকানাটি অ্যাকাউন্টে যুক্ত করতে চান, সেটি লিখে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট নির্বাচন করতে হবে। এরপর নেক্সটে ক্লিক করলে সেই ই-মেইল ঠিকানায় একটি নিশ্চিতকরণ কোড পাঠানো হবে।

ই-মেইলে পাওয়া কোডটি নির্দিষ্ট ঘরে লিখে নেক্সটে ক্লিক করতে হবে। এরপর ক্লোজে ক্লিক করলেই নতুন ই-মেইল ঠিকানাটি ফেসবুক অ্যাকাউন্টে যুক্ত হবে।

ফেসবুকে দুই স্তরের নিরাপত্তাসুবিধা চালু করবেন যেভাবে

ই-মেইল ঠিকানা মুছে ফেলতে

ই-মেইল ঠিকানা মুছে ফেলতে প্রথমে নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিংস নির্বাচন করতে হবে। এরপর অ্যাকাউন্টস সেন্টারে গিয়ে পারসোনাল ডিটেইলস এবং কন্টাক্ট ইনফো নির্বাচন করলেই ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ই-মেইল ঠিকানাগুলো দেখা যাবে। যে ঠিকানাটি সরাতে চান, সেটিতে ক্লিক করে ডিলিট ই–মেইল নির্বাচন করতে হবে। এরপর ডিলিটে ক্লিক করে ই-মেইল ঠিকানাটি মুছে ফেলার বিষয়টি নিশ্চিত করতে হবে। ই-মেইল ঠিকানা মুছে ফেলার আগে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আবার দিতে বলা হতে পারে। এ ক্ষেত্রে পাসওয়ার্ড লিখে সাবমিটে ক্লিক করতে হবে। এরপর ক্লোজে ক্লিক করলে ই-মেইল ঠিকানাটি অ্যাকাউন্ট থেকে সরিয়ে দেওয়া হবে।

ই-মেইল ঠিকানা পরিবর্তনের নিয়ম

ফেসবুকে যুক্ত ই-মেইল ঠিকানা পরিবর্তন করতে হলে প্রথমে পুরোনো ই-মেইল ঠিকানাটি মুছে ফেলতে হবে। এরপর নতুন ই-মেইল ঠিকানা যুক্ত করতে হবে। অর্থাৎ পুরোনো ঠিকানা মুছে ফেলার পর নতুন ঠিকানা যোগ করলেই ফেসবুক অ্যাকাউন্টের ই-মেইল ঠিকানা পরিবর্তন হয়ে যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Read full story at source