ভিএইচএল বস্কো লুমিনার উদ্বোধন
· Prothom Alo

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় উদ্বোধন করা হয়েছে ভিএইচএল বস্কো লুমিনা। এটি ভিস্তানেক্স হোল্ডিংস লিমিটেডের (ভিএইচএল) প্রথম অ্যাপার্টমেন্ট প্রকল্প। সম্প্রতি বসুন্ধরার সেন্ট্রামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
Visit extonnews.click for more information.
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ভিএইচএলের উপদেষ্টা মো. শরিফুল আলম। উপস্থিত ছিলেন ভিস্তানেক্স হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ আসিফুর রহমান, পরিচালক শেখ আশেকুর রহমান, রাজিব রায়হান ও আবু আল মোতালেব রাজু।
অনুষ্ঠানে প্রকল্পের মডেল উন্মোচনের পাশাপাশি ভিডিও উপস্থাপনার মাধ্যমে অতিথিদের সামনে ভবনের নকশা, অ্যাপার্টমেন্ট এবং এর বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. শরিফুল আলম বলেন, পরিকল্পিত ও পরিবেশবান্ধব আবাসন নগরজীবনের মান বাড়ায়। আগামী দিনগুলোতে ভিস্তানেক্স ঢাকার আধুনিক আবাসিক জীবনযাত্রায় এক নতুন মাত্রা যোগ করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদী।
ভিএইচএলের ব্যবস্থাপনা পরিচালক শেখ আসিফুর রহমান বলেন, ‘আমরা এমন অ্যাপার্টমেন্ট প্রকল্প তৈরি করতে চাই, যেখানে দীর্ঘস্থায়ী নির্মাণ, আধুনিক সুযোগ–সুবিধা ও সবুজ পরিবেশ একসঙ্গে থাকবে।’