অনেক উঁচু থেকে পিঁপড়া ফেলে দিলে মরে না কেন
· Prothom Alo

ধরা যাক, আপনি ২০তলা উঁচু ভবনের ছাদ থেকে একটা পিঁপড়া নিচে ফেলে দিলেন। এতে যে তার মরার কোনো আশঙ্কা নেই, তা সবাই বোঝে। কারণ, এত হালকাভাবে সে মাটিতে পড়বে যে টেরই পাবে না। পড়ামাত্রই সে হাঁটা শুরু করে দেবে। কিন্তু অন্য কিছু ফেললে তো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। সাধারণভাবে আমরা ধরে নিই যে পিঁপড়ার ওজন কম বলেই তার কিছু হয় না। কথাটা এক অর্থে ঠিক। কিন্তু এর ভেতরে আরও কিছু হিসাব আছে। কোনো প্রাণীর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা-প্রতিটির পরিমাপ যদি ১০ ভাগের এক ভাগে নামিয়ে আনি, তাহলে তার ওজন এক হাজার ভাগের এক ভাগ কমে যাবে। কিন্তু এর পৃষ্ঠতল কমবে মাত্র ১০০ ভাগের এক ভাগ। ফলে উঁচু থেকে ছোট পোকামাকড় যে শক্তিতে নিচের দিকে পড়ে, তার ১০ গুণ বেশি প্রতিবন্ধকতা তার ওপর কাজ করে। তাই তার তেমন কিছু হয় না। আমরা বলতে পারি, ৩০তলা কোনো ভবনের ওপর থেকে একটি তেলাপোকা পড়ে গেলে, মাটি যদি একটু নরম হয়, তাহলে সে এত উঁচু থেকে পড়েও দিব্যি হেঁটে চলে যাবে। ধেড়ে ইঁদুর মারা যাবে। মানুষের হাড়গোড় ভেঙে যাবে। আর ঘোড়া পড়লে একেবারে ভর্তা হয়ে যাবে!
Visit afsport.lat for more information.
পিঁপড়া কামড় দিলে কী হয়