ইয়েমেনের এডেন বিমানবন্দর লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র হচ্ছে লড়াই
· Prothom Alo

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন দেশটির হুতি বিদ্রোহীরা। স্থানীয় সময় আজ বুধবার ভোরে এ হামলায় হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি বলে জানিয়েছে এডেনের নিরাপত্তা বিভাগের মিডিয়া কার্যালয়।
Visit h-doctor.club for more information.
ইয়েমেনের লোহিত সাগর উপকূলে কয়েক সপ্তাহ ধরে ইরানপন্থী হুতিদের অগ্রযাত্রার পর সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর পাল্টা হামলায় ওই অঞ্চলে নতুন করে লড়াই শুরু হয়েছে।
সৌদি জোটের বিমান হামলার সহায়তায় পাল্টা হামলা চালিয়ে ইয়েমেনি বাহিনী কৌশলগত জলপথ বাব আল-মানদেব প্রণালির আশপাশের কয়েকটি এলাকা পুনর্দখল করেছে।
এডেন বিমানবন্দরটি হুতিদের নিয়ন্ত্রণের বাইরে থাকা ইয়েমেনের বিভিন্ন এলাকার মানুষের জন্য প্রধান আন্তর্জাতিক প্রবেশপথ।
আজকের হামলার আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিকে ছোড়া হয়েছিল বলে জানিয়েছে সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট বলেছে, ক্ষেপণাস্ত্রের হুমকিগুলো আসছে হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানা এবং সাদা ও আমরান প্রদেশ থেকে।
হুতিদের অগ্রযাত্রা: বাব–আল মানদেব নিয়ন্ত্রণে নিলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে বড় সুবিধা পাবে ইরানজোটের এ বিবৃতির পর হুতিদের সঙ্গে সংশ্লিষ্ট আল-মাসিরাহ টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি বাহিনী মধ্যাঞ্চলীয় ইব ও তাইজ প্রদেশের মধ্যে অবস্থিত একটি এলাকায় হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ১৪ সরকারি সেনা নিহত