পূজার মেলার প্রস্তুতি
· Prothom Alo
বগুড়ার গাবতলী উপজেলার ইছামতি নদীর তীরে মহিষাবান গ্রামে সুশীল ও সুনীল দুই ভাইয়ের বাড়ি। বর্তমানে তাঁদের দম ফেলার ফুরসত নেই। কারণ, আর কয়েক দিন পরই দুর্গাপূজা। বসবে মেলা। সেখানে বিক্রি হবে মাটির খেলনা। তাই দুই ভাই তৈরি করছেন মাটির খেলনা। শুধু তাঁরাই নন, এই কাজে হাত লাগান বাড়ির লোকজনও। এমনকি বাইরের অনেকে এখানে চুক্তিতেও কাজ করেন। এখন এই বাড়িতে একদিকে চলছে খেলনা শুকানোর কাজ; অন্যদিকে আগুনে পোড়ানো এবং রঙের কাজ। মেলার প্রস্তুতি নিয়ে এবারের ছবির গল্প
Visit saltysenoritaaz.com for more information.
সুনীল (ডানে) ও সুশীল দুই ভাই মিলে মাটির তৈরি ব্যাংক ভাটায় পোড়ানোর জন্য সাজিয়ে রাখছেন ব্যাংকগুলো পোড়ানোর পর রাঙিয়ে এবার মেলায় বিক্রি করা হবে বাড়িতে মাটির তৈরি খেলনা রাঙানোর জন্য পরিষ্কার করা হচ্ছে রাঙানো মাটির পাটা রোদে শুকানো হচ্ছে মাটির খেলনা রং করা হচ্ছে সকাল থেকে মাটির খেলনা কলসি, চুলা ও কাপ রাঙিয়ে তুলছেন শরিনা বেগম নিজের হাতে তৈরি আপেল আকৃতির মাটির ব্যাংক ও তাল রোদে শুকিয়ে নিচ্ছেন ভারতী রানী পাল