৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির এই স্মার্টফোন দ্রুত চার্জও করা যায়
· Prothom Alo

দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন মডেলের স্মার্টফোন এনেছে রিয়েলমি। ‘রিয়েলমি সি১০০’ মডেলের ফোনটিতে ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ারের টাইটান ব্যাটারি থাকায় একবার পূর্ণ চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যায়। ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় দ্রুত চার্জও করা যায় ফোনটি। ১০ ওয়াটের রিভার্স চার্জিং প্রযুক্তিযুক্ত ফোনটির ব্যাটারি ৭ বছর পর্যন্ত ভালো থাকে। ফলে ফোনের চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রিয়েলমি বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স ও আর্মরশেল প্রোটেকশন সিস্টেমের পাশাপাশি আইপি৬৯ রেটিং–সুবিধা থাকায় ফোনটি ৬ মিটার গভীর পানিতেও সচল থাকে। ফলে পানিতে পড়ে গেলে নষ্ট হয় না। শুধু তা–ই নয়, ২ মিটার ওপর থেকে পড়ে গেলেও ভাঙে না ফোনটি।
Visit tr-sport.click for more information.
৬ দশমিক ৮ ইঞ্চি এইচডি প্লাস পর্দার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ায় সহজেই উন্নত রেজোল্যুশনের ছবি ও ভিডিও দেখা যায়। ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
১২৮ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটি ৬ ও ৮ গিগাবাইট র্যামের দুটি সংস্করণে পাওয়া যাচ্ছে। সংস্করণভেদে ফোনটির দাম যথাক্রমে ২৭ হাজার ৯৯৯ টাকা ও ২৯ হাজার ৯৯৯ টাকা। আগামীকাল শনিবারের মধ্যে ফোনটি কিনলে আকর্ষণীয় পুরস্কারসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।