মমতার ছোঁয়ায়

· Prothom Alo

একগুচ্ছ ফুল, একটু আন্তরিকতা আর ভালোবাসামাখা খোশগল্প। এর মধ্য দিয়ে সিলেট বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধে৵ হাসির উপলক্ষ এনে দিয়েছেন বন্ধুসভার একদল বন্ধু।

Visit zeppelin.cool for more information.

মানসিক প্রশান্তি ও ভালোবাসার স্পর্শ পৌঁছে দিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা।

মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার বন্ধুরা

১০ অক্টোবর অনুষ্ঠিত এই কর্মসূচিতে বন্ধুরা হাসপাতালে গিয়ে রোগীদের হাতে তুলে দেন ফুল ও প্রয়োজনীয় উপহারসামগ্রী। এরপর শুভেচ্ছা বিনিময় করেন। মুহূর্তেই সেখানে তৈরি হয় এক মানবিক আবহ।

বন্ধুরা বলেন, ‘অসুস্থতার দিনগুলোতে একজন মানুষের শুধু ওষুধ কিংবা চিকিৎসাসেবাই জরুরি নয়; প্রয়োজন মানসিক শক্তি ও সহমর্মিতা। আমরা আজ সেই চেষ্টাই করেছি।’

সাধারণ সম্পাদক, মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা

Read full story at source