এক দিনে দুই বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকার সোনা ও আইফোন জব্দ

· Prothom Alo

দেশের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে ৭৩৩ গ্রাম সোনা জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ছাড়া একই অভিযানে একটি আইফোনও জব্দ করা হয়।

Visit h-doctor.club for more information.

অধিদপ্তর বলছে, জব্দ করা সোনা ও আইফোনের শুল্ককরসহ আনুমানিক মূল্য ১ কোটি ৩৯ লাখ ৪১ হাজার টাকা।

গতকাল সোমবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এই অভিযান চালানো হয়। আজ মঙ্গলবার অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে একটি ফ্লাইট আসে। ফ্লাইটে আসা ফাতেমা তুজ জোহরা নামের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ২৯৯ গ্রাম স্বর্ণালংকার ও একটি আইফোন ১৮ প্রো ম্যাক্স পাওয়া যায়। এগুলো জব্দ করা হয়।

অন্যদিকে, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে একটি ফ্লাইটে করে আসা দুই যাত্রীর কাছ থেকে ৪৩৪ গ্রাম সোনা জব্দ করা হয়।

অধিদপ্তর জানায়, চট্টগ্রামে আসা ফ্লাইটটির যাত্রী তানবীর হাসানের জুতার ভেতরে ১০০ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। তাঁর দেহ তল্লাশি করে পাওয়া যায় ১১৭ গ্রাম ওজনের একটি সোনার বার। একই ফ্লাইটে আসা অপর যাত্রী মো. হাবিবুর রহমানের ব্যাগেজ ও দেহ তল্লাশি করে ১১৭ গ্রাম ওজনের একটি সোনার বার ও ১০০ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। এগুলো জব্দ করা হয়।

Read full story at source