সালমানের সেঞ্চুরির পর আফ্রিদিদের তোপ, ৩৭ রানের জয়ে যাত্রা শুরু পাকিস্তানের

· Prothom Alo

৩৯ বলে ৫৩ রান দরকার, হাতে আছে ৫ উইকেট—সম্ভাবনার পাল্লাটা শ্রীলঙ্কার দিকেই ঝুঁকে ছিল। কিন্তু রাওয়ালপিন্ডিতে আজ ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কানরা বাকি ৫ উইকেট হারিয়ে যোগ করতে পারল আর মাত্র ১৫ রান। শ্রীলঙ্কাকে ২৬৮ রানে অলআউট করে পাকিস্তান টুর্নামেন্ট শুরু করল ৩৭ রানের জয়ে।

Visit bettingx.club for more information.

সালমান আগার দুর্দান্ত এক সেঞ্চুরিতে ভর করে অলআউট হওয়ার আগে পাকিস্তান করে ৩০৫ রান। ৯০ বলে ১০ চার ও ১ ছক্কায় ১০৭ রান করেন সালমান। এটি তাঁর চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি।

পাকিস্তানের ইনিংসে শেষটাও শ্রীলঙ্কার মতো ছিল। ২৭৯ থেকে ৩০৫—এই ২৬ রানে শেষ ৫ উইকেট খোয়ায় দলটি। সালমান ছাড়া আরও কেউ ফিফটিও পাননি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান সাবেক অধিনায়ক বাবর আজমের। এ ছাড়া সাদ বেগ ৩৯ ও হাসান নেওয়াজ ৩৭ রান করেন। শ্রীলঙ্কান পেসার ঈশান মালিঙ্গা ৪৬ রানে ৪ উইকেট নেন।

সেঞ্চুরির পর সালমান আগা

জবাবে ৯১ রানে ৪ উইকেট হারালেও শ্রীলঙ্কা জয়ের স্বপ্ন দেখতে শুরু করে পবন রত্নায়েকে ও জানিত লিয়ানাগের ব্যাটে। পঞ্চম উইকেটে ১১৯ রানের জুটি গড়ার পর সহজ এক ক্যাচ তুলে বিদায় নেন ৭৪ বলে ৭৯ করা রত্নায়েকে। সমান বলে ৬০ রান করা লিয়ানাগে ফেরেন দলকে ২৫৩ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে। এই আউটেই সূচনা শ্রীলঙ্কান–ধসের।

টাকা বেশি, গতি কম—পেসারদের নিয়ে দুশ্চিন্তা ব্রেট লির

৫৫ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার শাহিন শাহ আফ্রিদি। এ ছাড়া ২টি করে উইকেট নিয়েছেন অন্য তিন পেসার নাসিম শাহ, হারিস রউফ ও ফাহিম আশরাফ।

মঙ্গলবার সিরিজের পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান।

টি–টুয়েন্টিতে ছক্কার ‘ওস্তাদ’ কোন দল, বাংলাদেশ কতটা পারে

Read full story at source