খায়রুল–সাদনিমা জুটির সাফল্যের রহস্য কোথায়
· Prothom Alo
ঝগড়া করে প্রেমিকা চলে যাচ্ছে। তাকে আটকাতে গিয়ে সিঁড়িতে পড়ে পায়ে ব্যথা পায় অয়ন। সেই পা নিয়েই খোঁড়াতে খোঁড়াতে রাস্তায় প্রেমিকাকে রিলেশন ব্রেকআপ না করতে অনুরোধ করে। এই দৃশ্যই জানালা দিয়ে দেখে মজা পাচ্ছিল ফারিয়া। সেই ফারিয়া চরিত্রে সাদনিমা বিনতে নোমানের প্রথম হাসিই ভক্তদের পছন্দ হয়ে যায়। পরে এই ফারিয়ার সঙ্গেই অয়নের প্রেম হয়ে যায়। এক বছর আগে এভাবেই গোল্ডফিশ নাটকে একসঙ্গে জুটি বাঁধেন খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান।
পরে ‘বই পোকা’, ‘ভটভটি’, ‘মনডুবি’ ইত্যাদি নাটকে অভিনয় করলেও ‘কাছের কেউ’ দিয়ে জুটি হিসেবে আলোচনায় আসেন তাঁরা। সেরনিয়াবাত শাওনের নাটকটিই এ জুটির প্রথম কোটি ভিউ। একই পরিচালকের আরেক নাটক ‘তোমার ঠিকানায়’ দিয়ে তাঁরা এ মাসে নতুন করে দর্শকদের কাছে আলোচনায় আসেন। মাত্র পাঁচ দিনেই নাটকটির ভিউ কোটি।
Visit sweetbonanza.qpon for more information.
সাদনিমা ও খায়রুল বাসারসাদনিমা বিনতে নোমানের সঙ্গে তাঁর জুটির সাফল্যের রহস্য জানতে চাইলে হাসতে থাকেন খায়রুল বাসার। জানান, ‘পরপর দুটি কাজ দর্শক এতটা পছন্দ করবে ভাবিনি। রহস্য আর কিছু নয়, গল্প। দর্শক ঠিকঠাক একটি গল্প দেখতে চায়। নাটকের গল্প ও সংলাপ অনেক ভালো ছিল। আমরা সেটা যথাযথ প্লে করার চেষ্টা করেছি। যখন দুজন অভিনেতা–অভিনেত্রী যথাযথ জায়গায় চলে আসে, সংলাপ বা সিচুয়েশন বুঝতে পারে, দুজনই সেটা ডেলিভারি দিতে পারে, তখন ঠিকঠাকমতো একটি কাজ দাঁড়ায়। সেই চেষ্টাই আমরা করেছি।’
নিজের কাজগুলো অভিনয়শিল্পী হিসেবে যেমন দেখেন, তেমনটি দর্শক হিসেবে পর্যবেক্ষণ করেন বাসার। কোনো গল্প পাওয়ার পরে অনেক সময়েই দর্শকের জায়গায় চলে যান এই অভিনেতা। সেই অভিজ্ঞতা ভাগাভাগি করে বাসার আরও বলেন,‘ দর্শক হিসেবেও যদি বলি গল্পগুলোর জার্নির সঙ্গে আমি ছিলাম। গল্পকে কানেক্ট করতে পেরেছিলাম আমরা।’ বাসার জানান, বেশির ভাগ পরিচালকই এখন ফোন দিয়ে তাঁদের জুটিকে নিয়ে কাজ করতে চাইছেন। ইতিমধ্যে তাঁরা বেশ কিছু নাটকের শিডিউল দিয়েছেন। বুঝতে পারছেন তাঁদের ঘিরে দর্শক, পরিচালক, প্রযোজকদের আগ্রহ বেড়ে চলেছে।
খায়রুল বাসারতবে জুটি হিসেবে একের পর এক পরিচালকদের ফোন পেলেও বাছবিচার করেই কাজ করে যেতে চান সাদনিমা বিনতে নোমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘জুটি হিসেবে আমাদের আরও কাজ করার পরিকল্পনা তো আছেই। তবে গতানুগতিক কাজ নয়, ভালো কিছু গল্প নিয়েই সামনে আসতে চাই। বাইরে বের হলে বুঝতে পারি আমাদের নাটক নিয়ে দর্শকদের অনেক প্রত্যাশা। দারুণভাবে আমাদের কাজগুলোকে গ্রহণ করেছেন তাঁরা, সেটা বোঝা যায়। তাঁদের ভালোবাসায় আমি অনুপ্রাণিত।’
মা–বাবার সঙ্গে ছোট্ট আনায়া, অপূর্বকন্যার মিষ্টি ছবিসাদনিমা বিনতে নোমানসফলতা পাওয়া দুই নাটকের পরিচালক সেরনিয়াবাত শাওন জানান, সব সময় প্রতিষ্ঠিত তারকাদের নিয়েই তিনি শুটিং করেছেন। কিন্তু ছয় মাস আগে হঠাৎ করেই বাসারের সঙ্গে সাদনিমাকে কাস্টিং করেন। নতুন জুটিকে নিয়ে অনেকটাই অনিশ্চয়তায় ছিলেন পরিচালক, ‘তবে বাসারের সঙ্গে সাদনীমার প্রথম দৃশ্যের শুটিং করেই বুঝতে পারি মেয়েটি ভালো অভিনেত্রী হবে। সহজেই সে চরিত্রটা ধরে ফেলতে পারে। চরিত্র নিয়ে প্রচুর ভাবে। অনেক ডেডিকেটেড। দুজনের অভিনয় অনেক ন্যাচারাল। সেটাই দর্শক পছন্দ করেছে। এখন মনে হচ্ছে এ জুটির শিডিউল পাওয়াই কঠিন হয়ে যাবে, তাঁদের ঘিরে এতটাই আগ্রহ।’
‘কাছের কেউ’ ও ‘তোমার ঠিকানায়’ নাটক দুটি হিয়া এন্টারটেইনমেন্টে দেখা যাচ্ছে।
‘তোমার ঠিকানায়’ নাটকের পোস্টার