চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সাহিত্য আড্ডা
· Prothom Alo

স্বরচিত কবিতা আবৃত্তি, রবীন্দ্রসংগীত পরিবেশন ও সাহিত্য বিষয়ে আলোচনার মধ্য দিয়ে সাহিত্য আড্ডা করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ২০ অক্টোবর বিকেলে শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে এ আড্ডা অনুষ্ঠিত হয়।
Visit saltysenoritaaz.com for more information.
স্বরচিত কবিতা ‘অসমাপ্ত সন্ধান’ আবৃত্তি করেন যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাফিউল হাসান, বন্ধু মোহা. শাহজাহান আবৃত্তি করেন ‘প্রিয় স্থান’। কবি গোলাম কিবরিয়া পিনুর ‘এইবার শরতের নেমতন্ন’ কবিতা আবৃত্তি করেন উপদেষ্টা ও শিক্ষক আজিজুর রহমান। ‘তোমার মোহনরূপে’ রবীন্দ্রসংগীতটি গেয়ে শোনান সাধারণ সম্পাদক রামিজ আহমেদ। বন্ধু তানভির জোবায়ের ‘অস্তগামী সূর্য’ নামে স্বরচিত কবিতা আবৃত্তি করেন।
চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সাহিত্য আড্ডা।এ ছাড়া শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি ও লেখা বিষয় নিয়ে কথা বলেন আজিজুর রহমান। তিনি বলেন, ‘কবিতা বা গল্প লিখতে হলে প্রথমেই তোমাকে ভাবতে হবে। যেকোনো বিষয়ে আবেগ থাকতে হবে। মনের কথাগুলো সাজিয়ে লেখার দক্ষতা অর্জন করতে হবে। বেশি বেশি বই, পত্রিকা, ম্যাগাজিন পড়তে হবে। বিভিন্ন সমার্থক শব্দ সম্পর্কে জ্ঞান রপ্ত করতে হবে। প্রকৃতিকে ভালোবাসতে হবে। প্রাণ-প্রকৃতিকে মনের গভীরে স্থান দিতে হবে। লেখার নিয়মিত চর্চা রাখতে হবে।’
অন্যান্যের মধ্যে কথা বলেন সভাপতি মাসরুফা খাতুন, সহসভাপতি ফারাহ্ উলফাৎ রহমান, সহসাংগঠনিক সম্পাদক মুশফিক মাহাদী, অর্থ সম্পাদক আলীউজ্জামান নূর, বন্ধু নয়ন আহমেদ, আবির হোসেন প্রমুখ।
অর্থ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা