সাত বছর পর মঞ্চে ‘নভেরা’

· Prothom Alo

সাত বছর পর আবার মঞ্চে ফিরছে ধ্রুপদি আর্ট সেন্টারের প্রথম প্রযোজনা একক নাটক নভেরা। নাটকটিতে বাংলাদেশের পথিকৃৎ ভাস্কর নভেরা আহমেদের জীবন, শিল্প, প্রেম, নিঃসঙ্গতা ও শিল্পীসত্তার নানা দিক তুলে ধরা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতিতে নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির ৩০তম মঞ্চায়ন হবে।

২০১৬ সালে প্রথম মঞ্চায়নের মধ্য দিয়ে নাটকটির যাত্রা শুরু। হাসনাত আবদুল হাইয়ের মূল রচনার নাট্যরূপ দিয়েছেন সামিউন জাহান। নির্দেশনা দিয়েছেন সাজ্জাদ রাজীব এবং একক অভিনয়ে রয়েছেন সামিউন জাহান।

Visit afnews.co.za for more information.

নতুন বছরে শিল্পকলা একাডেমির ‘তারুণ্যের উৎসব’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আধুনিক ভাস্কর্যের ইতিহাসে নভেরা আহমেদ একটি গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমী নাম। প্রচলিত শিল্পভাবনা ও সামাজিক কাঠামোর বাইরে নিজের শিল্পভাষা নির্মাণ করেছিলেন তিনি। তাঁর জীবন ও শিল্পচর্চার সঙ্গে জড়িয়ে আছে স্বাধীনতার আকাঙ্ক্ষা, ব্যক্তিস্বাতন্ত্র্য, প্রেম, নিঃসঙ্গতা এবং নিরন্তর অনুসন্ধান। একসময় জনপরিসর থেকে অনেকটা নীরবে সরে যাওয়া এই শিল্পীকে নভেরা নাটকে মঞ্চে ফিরিয়ে আনা হয়েছে তাঁর শিল্প ও অন্তর্জগতের মধ্য দিয়ে।

১ ঘণ্টা ১০ মিনিটের এই একক নাটকে একজন অভিনেতার মাধ্যমে নভেরার বহুমাত্রিক ব্যক্তিসত্তা ও শিল্পীসত্তাকে তুলে ধরা হয়েছে। নভেরার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০, ৩০০, ৫০০ ও ১,০০০ টাকা।

Read full story at source