মেসির হাতে পুরস্কার তুলে দিয়ে আলোচনায় স্পেনের ভবিষ্যৎ রানি লিওনর

· Prothom Alo

বিশ্বখ্যাত ফুটবল তারকা লিওনেল মেসির হাতে মর্যাদাপূর্ণ প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার তুলে দিয়ে আলোচনায় এসেছেন স্পেনের ভবিষ্যৎ রানি লিওনর। রাজকীয় দায়িত্বের পাশাপাশি ফ্যাশনেও নজর কাড়ছেন এই রাজকন্যা।

Visit hilogame.news for more information.

স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে ও রানি লেতিসিয়ার বড় মেয়ে প্রিন্সেস লিওনর। পুরো নাম লিওনর দে বোরবোন ই ওর্তিস। স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে রাজকীয় দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। পড়াশোনা ও সামরিক প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন আনুষ্ঠানিক আয়োজনে তাঁর মার্জিত ও আধুনিক সাজও সকলের নজর কাড়ছে।

মেসির হাতে পুরস্কার তুলে দিচ্ছেন লিওনর

২৩ অক্টোবর স্পেনের ওভিয়েদো শহরে অনুষ্ঠিত প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার প্রদান অনুষ্ঠানে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির হাতে পুরস্কার তুলে দেওয়ার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছেন লিওনর। রাজকীয় জীবন থেকে ফ্যাশন—জেনে নেওয়া যাক স্পেনের ভবিষ্যৎ এই রানি সম্পর্কে ১০ তথ্য।

১. স্পেনের ভবিষ্যৎ রানি

বাবার সঙ্গে লিওনর

২০০৫ সালের ৩১ অক্টোবর স্পেনের রাজধানী মাদ্রিদে জন্ম প্রিন্সেস লিওনরের। তাঁর বাবা স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে এবং মা রানি লেতিসিয়া। ২০১৪ সালের ১৯ জুন বাবা সিংহাসনে বসলে মাত্র আট বছর বয়সে স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী হন লিওনর।

তাঁর আনুষ্ঠানিক উপাধি প্রিন্সেস অব আস্তুরিয়াস। এ ছাড়া প্রিন্সেস অব জিরোনা ও প্রিন্সেস অব ভিয়ানা উপাধিও রয়েছে তাঁর।

২. তিন বাহিনীতেই সামরিক প্রশিক্ষণ

তিন বাহিনীতেই সামরিক প্রশিক্ষণ আছে রাজকুমারীর

রাজকীয় দায়িত্বের পাশাপাশি সামরিক প্রশিক্ষণও নিয়েছেন লিওনর। ২০২৩ সালের আগস্টে স্পেনের সারাগোসার জেনারেল মিলিটারি একাডেমিতে শুরু হয় তাঁর প্রশিক্ষণ।

View this post on Instagram

A post shared by Princess Leonor Asturias (@leonor_asturias_official)

এরপর নৌবাহিনীর প্রশিক্ষণের অংশ হিসেবে ঐতিহাসিক জাহাজ হুয়ান সেবাস্তিয়ান দে এলকানোয় দীর্ঘ সমুদ্রযাত্রায় অংশ নেন তিনি। ২০২৫–২৬ শিক্ষাবর্ষে বিমানবাহিনীর একাডেমিতেও প্রশিক্ষণ নেন লিওনর।

২০২৬ সালে প্যারাস্যুট জাম্পের প্রশিক্ষণও সম্পন্ন করেন তিনি। ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান হিসেবে স্পেনের সশস্ত্র বাহিনীর কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের জন্যই এই প্রশিক্ষণ।

৩. রাষ্ট্রবিজ্ঞান নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা

মায়ের সঙ্গে লিওনর

সামরিক প্রশিক্ষণের পর ২০২৬ সালের সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়জীবন শুরু করেন লিওনর। মাদ্রিদের কার্লোস তৃতীয় বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক করছেন তিনি।

চার বছর মেয়াদি এই শিক্ষাক্রমে রাষ্ট্রবিজ্ঞানের পাশাপাশি আইন, অর্থনীতি, সমাজবিজ্ঞান, ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্কের মতো বিষয় রয়েছে। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি রাজপরিবারের আনুষ্ঠানিক দায়িত্বও পালন করছেন তিনি।

৪. ব্রিটেনের ওয়েলসেও পড়াশোনা

ফ্যাশনেও দারুণ সচেতন স্পেনের হবু রানি লিওনর

বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে যুক্তরাজ্যের ওয়েলসের ইউডব্লিউসি আটলান্টিক কলেজে পড়াশোনা করেছেন লিওনর। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সেখানে আন্তর্জাতিক ব্যাকালরিয়েট কর্মসূচিতে অংশ নেন তিনি।

এই শিক্ষাক্রমে বিজ্ঞান, সাহিত্য ও গবেষণার পাশাপাশি সৃজনশীল কাজ, খেলাধুলা এবং সমাজসেবার সুযোগ ছিল। রাজপরিবারের বাইরে আন্তর্জাতিক পরিবেশে পড়াশোনার অভিজ্ঞতাও অর্জন করেন লিওনর।

৫. ১৮ বছর বয়সেই সংবিধান রক্ষার শপথ

১৮তম জন্মদিনে স্পেনের পার্লামেন্টে সংবিধান রক্ষার শপথ নেন লিওনর

২০২৩ সালের ৩১ অক্টোবর নিজের ১৮তম জন্মদিনে স্পেনের পার্লামেন্টে সংবিধান রক্ষার শপথ নেন লিওনর। দেশটির সাংবিধানিক রাজতন্ত্রে সিংহাসনের উত্তরাধিকারীর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক দায়িত্ব।

এই শপথের মধ্য দিয়ে ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান হিসেবে তাঁর দায়িত্ব পালনের নতুন অধ্যায় শুরু হয়। এরপর থেকে বিভিন্ন রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক আয়োজনে তাঁর অংশগ্রহণ বেড়েছে।

৬. তাঁর উপাধিতেই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কারের নাম

স্পেনের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মাননা প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার। সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।

১৯৮০ সালে চালু হওয়া পুরস্কারটির আগের নাম ছিল প্রিন্স অব আস্তুরিয়াস পুরস্কার। ২০১৪ সালে লিওনর সিংহাসনের উত্তরাধিকারী হওয়ার পর তাঁর উপাধি অনুসারে এর নাম পরিবর্তন করে প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার রাখা হয়।

এই পুরস্কারের সঙ্গে লিওনরের সম্পর্ক শুধু নামেই সীমাবদ্ধ নয়। প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশনের সম্মানসূচক সভাপতির দায়িত্বও পালন করছেন তিনি।

৭. মা ও দাদির গয়নায় রাজকন্যার সাজ

২০২৬ সালের ২৩ অক্টোবর প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার প্রদান অনুষ্ঠানে লিওনরের সাজেও ছিল রাজকীয় আভিজাত্যের ছোঁয়া।

এদিন তিনি পরেছিলেন স্প্যানিশ ডিজাইনার হ্যানিবাল লাগুনার ম্যাজেন্টা রঙের ড্রেস। পোশাকটির সঙ্গে বেছে নেন মানানসই ক্লাচ ও হিল জুতা।

তবে সাজের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ ছিল তাঁর দাদি সাবেক রানি সোফিয়ার রুবি ও হীরাখচিত দুল। দুলটি সোফিয়া তাঁর মা গ্রিসের রানি ফেদেরিকার কাছ থেকে বিয়ের উপহার হিসেবে পেয়েছিলেন।

৮. স্যুট–এর কুইন বলা হচ্ছে লিওনরকে

ফরমাল পোশাকেই লিওনরকে দেখা যায় সবচেয়ে বেশি। তবে পোশাকে ক্ল্যাসিক কাটের পাশাপাশি রং ও অনুষঙ্গের নির্বাচনে আধুনিকতার ছোঁয়া রাখেন লিওনর।

Read full story at source