স্বপ্ন, গল্প আর গানে জমজমাট ১১৪তম কিআড্ডা

· Prothom Alo

কারও স্বপ্ন উত্তাল সমুদ্রের ঢেউয়ে সার্ফিং করা, কারও আবার শচীন টেন্ডুলকারের মুখোমুখি বসে সাক্ষাৎকার নেওয়া! স্বপ্ন, জীবনের চড়াই-উতরাই পার হওয়া, খেলাধুলা আর প্রাণখোলা হাসি-গানের এক দারুণ মিশেল ছিল ১১৪তম কিআড্ডা। ২৪ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত এই আড্ডায় কিশোর আলোর নতুন-পুরোনো পাঠকেরা মেতে ওঠে গল্প, গান আর নানা অভিজ্ঞতা ভাগাভাগিতে।

Visit syntagm.co.za for more information.

আড্ডার শুরুতে দেখানো হয় কিশোর আলোর জন্মদিন উপলক্ষে নির্মিত বিশেষ তথ্যচিত্র ‘ফাতিমা’। এতে উঠে আসে নারী সার্ফার ফাতিমা আক্তারের গল্প। দারিদ্র্য ও নানা প্রতিকূলতা জয় করে কীভাবে তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, সেই গল্প অনুপ্রাণিত করে উপস্থিত সবাইকে।

লেখক ও সাংবাদিক মো. সাইফুল্লাহ রিয়াদের পরামর্শ, লেখার শুরুতেই প্লট বা চরিত্র নির্দিষ্ট করে এগিয়ে যেতে হবে।

এরপর আড্ডায় যোগ দেন লেখক ও সাংবাদিক মো. সাইফুল্লাহ রিয়াদ। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাঁর মোবাইল ফোন চুরি যাওয়ার একটি ঘটনা শোনান তিনি। মোবাইলের দাম পুষিয়ে নিতে তিনি নিয়মিত ক্লাস করেছেন, ভালো ফলাফল করায় পেয়েছেন বিনা বেতনে পড়ার সুযোগ। রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ চলচ্চিত্রের চিত্রনাট্যকারও ছিলেন সাইফুল্লাহ রিয়াদ। কাজাখস্তানে এই চলচ্চিত্রের শুটিংয়ের অভিজ্ঞতা এবং বিদেশে ছবির পেছনের সারির চরিত্রগুলোর পোশাক নিয়ে যাওয়ার গল্প শোনান তিনি। নতুন লেখকদের জন্য তাঁর পরামর্শ, লেখার শুরুতেই প্লট বা চরিত্র নির্দিষ্ট করে এগিয়ে যাওয়া।

ফাতেমা: স্বপ্ন হোক আকাশসমানঅতিথি সাবির জানতে চান, কে মেসির ভক্ত আর কে রোনালদোর?

কিআড্ডার অন্যতম আকর্ষণ ছিল উপস্থাপনা ও খেলাধুলা নিয়ে আলোচনা। পর্বটিতে অতিথি হিসেবে ছিলেন খেলবেই বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ক্রীড়া উপস্থাপক কাজী সাবির। ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের বন্ধু আসলাম চরিত্রে অভিনয় করেছেন তিনি। শুরুতেই উপস্থিত বন্ধুদের কাছে জানতে চান, কে মেসির ভক্ত আর কে রোনালদোর। এরপর ফিরে যান ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়ের স্মৃতিতে।

অতিথি হিসেবে ছিলেন খেলবেই বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ক্রীড়া উপস্থাপক কাজী সাবির।

শচীন টেন্ডুলকারের সাক্ষাৎকার নেওয়া কাজী সাবিরের স্বপ্ন। এমন সুযোগের জন্য সব সময় নিজেকে প্রস্তুত রাখার কথা বলেন তিনি। উপস্থাপনার কৌশল নিয়েও দেন দারুণ কিছু পরামর্শ। তাঁর মতে, সবাইকে কপিল শর্মা হতে হবে না; প্রত্যেক উপস্থাপকের নিজস্ব স্টাইল থাকা প্রয়োজন। উপস্থাপনার সময় মাথায় কিছু না এলে শুরু থেকে শেষ পর্যন্ত একসঙ্গে চিন্তা না করে ধাপে ধাপে এগোনোর পরামর্শ দেন তিনি। পিটার শিলটনের সঙ্গে ম্যারাডোনার গোল নিয়ে কথা বলার রোমাঞ্চকর অভিজ্ঞতাও ভাগাভাগি করেন কাজী সাবির।

শিশু কথা বলছে, কিন্তু ঠিকভাবে বলছে তোস্বপ্ন, জীবনের চড়াই-উতরাই, খেলাধুলা আর প্রাণখোলা হাসি-গানের এক দারুণ মিশেল ছিল ১১৪তম কিআড্ডা।

বড় স্বপ্ন পূরণ করতে চাইলে সারাদিন রিলস না দেখে কাজে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি। এ সময় কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির একটি মূল্যবান উপদেশের কথাও মনে করিয়ে দেন কাজী সাবির। হুমায়ুন ফরীদি তাঁকে বলেছিলেন, মঞ্চে বা টেলিভিশনে কাজ করার সময় পেছনের সব ঝামেলা ভুলে যেতে হবে। কারণ, সব সময় কেউ না কেউ দেখছে। নিজের পুরোটা দিতে না পারলে পারফর্ম না করার পরামর্শও দিয়েছিলেন তিনি। গল্প আর আলোচনার ফাঁকে কিআড্ডায় উপস্থিত সবাই মিলে ছবি তোলেন।

গানের পর্বে যোগ দেন গায়ক অনিক সূত্রধর। তিনি ওয়ারফেজ ব্যান্ডের ‘পূর্ণতা’ এবং সাবকনশাস ব্যান্ডের ‘অহনা’সহ বেশ কয়েকটি গান গেয়ে শোনান।

এরপর কিশোর আলোর লেখালেখি ও অক্টোবর সংখ্যা নিয়ে আলোচনা করেন কিশোর আলোর নির্বাহী সম্পাদক আদনান মুকিত। তিনি পাঠকদের বেশি বেশি কিশোর আলোর সঙ্গে থাকা, আয়োজনে অংশ নেওয়া এবং কিশোর আলোতে লেখা পাঠাতে বলেন।

কিশোর আলোর মিটিংয়ে নতুন আসা বন্ধুদের গল্পও শোনা হয়। তাঁদের একজন জানালেন, অনেক জায়গায় খুঁজে কিশোর আলো কেনার মজার অভিজ্ঞতার কথা। এরপর গানের পর্বে যোগ দেন গায়ক অনিক সূত্রধর। তিনি ওয়ারফেজ ব্যান্ডের ‘পূর্ণতা’ এবং সাবকনশাস ব্যান্ডের ‘অহনা’সহ বেশ কয়েকটি গান গেয়ে শোনান। তাঁর সঙ্গে গলা মিলিয়ে গান উপভোগ করেন উপস্থিত বন্ধুরা।

মার্কিন নাগরিকদের কী নিয়ে সবচেয়ে বেশি ভয়, জানা গেল জরিপেকিশোর আলোর সম্পাদক আনিসুল হক নিজের দার্জিলিং ভ্রমণের গল্প শোনান

এরপর কিআড্ডায় আসেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক। তিনি শোনান নিজের দার্জিলিং ভ্রমণের গল্প। কথার ফাঁকে উঠে আসে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র ‘কাঞ্চনজঙ্ঘা’র প্রসঙ্গ। টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার অভিজ্ঞতাও বর্ণনা করেন আনিসুল হক। এ ছাড়া ‘বাংলাবিদ’ অনুষ্ঠানে বিচারক হিসেবে কাজ করার অভিজ্ঞতা ভাগাভাগি করেন তিনি।

দিনভর গল্প, গান আর নানা বিষয়ে আলোচনায় মেতে ছিলেন কিআর নতুন-পুরোনো পাঠকেরা।

সবশেষে ছিল সবার প্রিয় কিআ কুইজ। কিশোর আলোর অক্টোবর সংখ্যা থেকে করা হয় নানা খুঁটিনাটি প্রশ্ন। সঠিক উত্তর দিয়ে বিজয়ী হওয়া বন্ধুদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার।

গল্প, গান আর নানা বিষয়ে আলোচনায় মেতে ছিলেন কিআর নতুন-পুরোনো পাঠকেরা। কেউ শুনেছে লেখালেখির অভিজ্ঞতা, কেউ জেনেছে উপস্থাপনার কৌশল, আবার কেউ মেতেছে গানে। হাতে চিপস আর মনে একরাশ আনন্দ নিয়ে পরবর্তী কিআড্ডার অপেক্ষায় শেষ হয় এই আয়োজন।

কিআড্ডা ১১৪-এর সেচ্ছাসেবকেরা

এবারের কিআড্ডা সঞ্চালনা করেন কিশোর আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক আহমাদ মুদ্দাসসের ও কিশোর আলোর প্রদায়ক জাহিন যাঈমাহ্ কবির।

আখতার হুসেন: আমাদের ছড়া-দাদু

Read full story at source