তিন বিসিএসের শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতির দাবিতে অবস্থান কর্মসূচি
· Prothom Alo

দীর্ঘদিনের পদোন্নতিবঞ্চনা ও পদোন্নতিসংক্রান্ত জটিলতা নিরসনসহ সাত দফা দাবিতে আন্দোলনে নামছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার (২৫ অক্টোবর ২০২৬) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) অবস্থান কর্মসূচি পালন করবেন তাঁরা। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
Visit esporist.com for more information.
গতকাল শনিবার (২৪ অক্টোবর ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে ১৬, ১৭ ও ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত বিভাগীয় পদোন্নতি কমিটি–ডিপিসির সভার আলোকে যোগ্য কর্মকর্তাদের পদোন্নতির সরকারি আদেশ অবিলম্বে জারি করা, প্রযোজ্য বিধিমালা, যোগ্যতা ও জ্যেষ্ঠতা অনুসারে ২৪ থেকে ৩৮তম বিসিএসের পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের আর্থিক সুবিধাসহ ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করা এবং নিয়মিত, স্বচ্ছ ও সময়বদ্ধ পদোন্নতি কাঠামো নিশ্চিত করা ও সুপারনিউমারারি পদ সৃজন ও সব অধ্যাপককে গ্রেড-৩-এ উন্নীত করতে হবে।
নতুন সরকারের সময়েও পদোন্নতি হয়নি শিক্ষা ক্যাডারে: দায় ব্যক্তিবিশেষের, নাকি ব্যবস্থারবিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষক পর্যায়ে মোট পদ রয়েছে ৯ হাজার ৭৮২টি। বিপরীতে সহকারী অধ্যাপক পর্যায়ে পদ রয়েছে চার হাজার ৪৫১টি। ফলে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে সাংগঠনিক পদসংকট রয়েছে। বিপুলসংখ্যক কর্মকর্তার জন্য প্রথম পদোন্নতির সুযোগ সীমিত হয়ে পড়েছে। পদোন্নতিবঞ্চিত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ভাষ্য, পদোন্নতির সরকারি আদেশ জারি না হওয়া পর্যন্ত ২৫ অক্টোবর ২০২৬ থেকে মাউশি প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।