কোয়েল পাখি পালনে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে ১০ পরিবার

· Prothom Alo

পাখি নিয়ে ভাবনা কেবল তার আবাসন কিংবা পরিচর্যায় সীমাবদ্ধ নয়; একটি পাখি কীভাবে একটি পরিবারের জীবিকার অবলম্বন হয়ে উঠতে পারে, সেই ভাবনাও গুরুত্বপূর্ণ। এমনই এক চিন্তা থেকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ‘একটি ভালো কাজ’ করেছে।

Visit newsbetting.club for more information.

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই উদ্যোগের অংশ হিসেবে ২৫ অক্টোবর ১০টি পরিবারের ১০ জন গৃহিণীর প্রত্যেককে ২০টি করে মোট ২০০টি কোয়েল পাখির বাচ্চা ও আবাসন উপহার দেওয়া হয়েছে।

বন্ধুরা বলেন, ‘এই উদ্যোগের উদ্দেশ্য শুধু কয়েকটি পাখি বিতরণ নয়; বরং পরিবারগুলোর জন্য আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা। সঠিক পরিচর্যা, পরিকল্পনা ও প্রয়োজনীয় সহযোগিতা পেলে কোয়েল পালন তাঁদের পরিবারের বাড়তি আয়ের উৎস হয়ে উঠতে পারে। পাশাপাশি গৃহিণীরা নিজেরাই একটি ক্ষুদ্র উদ্যোগ পরিচালনার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।’

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার একটি ভালো কাজ।

এ বিষয়ে গোবিপ্রবি বন্ধুসভার সভাপতি আহনাফ শাহরিয়ার বলেন, ‘আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ১০টি পরিবারকে আত্মকর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। কোয়েল পাখি পালনের মাধ্যমে তাঁরা যেন নিজেদের আয়ের পথ তৈরি করে স্বাবলম্বী হতে পারেন, সেই প্রত্যাশা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।’

পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক, গোবিপ্রবি বন্ধুসভা

Read full story at source