বাজারে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি করছেন এক যুবক, পাশে কিরিচ হাতে অপর দুজন
· Prothom Alo

প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে প্রতিপক্ষের দিকে গুলি ছুড়ছেন এক যুবক। তাঁর পাশে কিরিচ হাতে আছেন অপর দুজন। এভাবেই কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে প্রতিপক্ষের ওপর হামলা হয়। আজ বুধবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুলিবর্ষণের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
হঠাৎ গুলির শব্দে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে মুহূর্তের মধ্যে দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান ব্যবসায়ীরা। স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
Visit chinesewhispers.club for more information.
দুই পক্ষের মধ্যে গোলাগুলি হলেও হতাহতের ঘটনা ঘটেনি। বাজারে শতাধিক দোকান রয়েছে। সেখানে শাকসবজি, মাছ, পান-সুপারিসহ বিভিন্ন পণ্যের বেচাকেনা হয়। পাশে রোহিঙ্গা আশ্রয়শিবির থাকায় বাজারটি সব সময় জমজমাট থাকে।
পুলিশ, স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়াবা-সংক্রান্ত বিরোধ, আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে স্থানীয় যুবদল নেতা আবুল ফয়েজকে লক্ষ্য করে গুলি ছোড়েন মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মোহাম্মদ মুন্না।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, অভিযুক্ত মুন্না উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীনের অনুসারী হিসেবে পরিচিত।
জানতে চাইলে জয়নাল আবেদীন বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না। মুন্না তাঁর অনুসারী নন। তাঁর দাবি, একটি ফুটবল ম্যাচের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গুলির ঘটনা ঘটেছে।
৮-১০টি অস্ত্রের ভিডিও পাঠিয়ে চাঁদা চাইতেন ‘সন্ত্রাসী’ বুলেট হৃদয়পিস্তল হাতে থাকা যুবকের পাশে ধারালো অস্ত্র হাতে অপরজনউখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, মাদক ব্যবসা ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে গুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অস্ত্রধারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রকাশ্য বাজারে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের গুলিবর্ষণের বিষয়ে জানতে চাইলে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী প্রথম আলোকে বলেন, ফুটবল ম্যাচের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। এ নিয়ে দুই পক্ষের সঙ্গে উপজেলা বিএনপির নেতাদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে ইয়াবা নিয়ে বিরোধ, অবৈধ অস্ত্র প্রদর্শন কিংবা গুলির ঘটনা প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ভিডিওতে ৮ পিস্তল নিয়ে হুমকি, ‘সময় থাকতে পালিয়ে যাও, আমি তুফান’