জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল

· Prothom Alo

সপ্তাহের সাত দিনের মধ্যে শুক্রবারের মর্যাদা ও বৈশিষ্ট্য অনন্য। এটি মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। এই দিনের সঙ্গে জড়িয়ে আছে বিশেষ কিছু ইবাদত ও ফজিলত।

Visit aportal.club for more information.

জুমার নামাজ আদায়ের পাশাপাশি এমন কয়েকটি আমল রয়েছে, যেগুলোর প্রতি রাসুল (সা.) বিশেষভাবে উৎসাহিত করেছেন। ব্যস্ততা কিংবা অসচেতনতার কারণে অনেকেই এসব আমলের ব্যাপারে উদাসীন থাকেন।

জুমার দিনের বরকত ও ফজিলত লাভ করতে যে চারটি আমলের প্রতি মনোযোগী হওয়া উচিত, সেগুলো হলো—

১. বেশি বেশি দরুদ পাঠ

রাসুলের প্রতি ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম তাঁর ওপর দরুদ পাঠ করা। জুমার দিন ও রাতে দরুদ পাঠের বিশেষ গুরুত্ব রয়েছে।

মহানবী (সা.) বলেছেন, ‘তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। সুতরাং এ দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো। কেননা তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ১০৪৭)

তাই শুধু জুমার নামাজের আগে-পরে নয়, পুরো দিন ও রাতেই এ আমলে অভ্যস্ত হওয়া উচিত। কাজের ফাঁকে এমনকি চলার পথেও দরুদ পাঠের মাধ্যমে দিনটিকে আলোকিত করা যায়।

আল-মুস্তাদরাক লিল হাকিম, হাদিস: ৩৩৯২যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ পড়বে, তার জন্য এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত নুর বিচ্ছুরিত হবে।ঘর থেকে বের হওয়ার সুন্নাহ পদ্ধতি

২. সুরা কাহাফ পাঠ

কোরআন পড়া সব সময়ের গুরুত্বপূর্ণ ইবাদত। তবে জুমার দিনের সঙ্গে সুরা কাহাফ পাঠের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে।

রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ পড়বে, তার জন্য এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত নুর বিচ্ছুরিত হবে।’ (আল-মুস্তাদরাক লিল হাকিম, হাদিস: ৩৩৯২)

এ নুর বলতে দুনিয়ার জীবনে হেদায়েত ও কল্যাণের আলো এবং পরকালের মুক্তির আলো উভয়টিই উদ্দেশ্য হতে পারে।

সুরা কাহাফে ইমান রক্ষায় আত্মত্যাগ, সম্পদের মোহ থেকে মুক্ত থাকা, জ্ঞান অর্জনে বিনয়ের গুরুত্ব এবং ক্ষমতার যথাযথ ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। তাই কোরআন পাঠের পাশাপাশি এর অর্থ ও শিক্ষা অনুধাবনের চেষ্টা করাও জরুরি।

৩. দোয়া কবুলের সময় সন্ধান

জুমার দিনের অন্যতম বিশেষত্ব হলো এই দিনে এমন একটি সময় রয়েছে, যখন বান্দা আল্লাহর কাছে কোনো কল্যাণ কামনা করলে আল্লাহ তাকে তা দান করেন।

রাসুল (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই জুমার দিনে এমন একটি সময় রয়েছে, কোনো মুসলিম বান্দা সে সময় নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাকে তা দান করেন।’ (সহিহ বুখারি, হাদিস: ৯৩৫)

সুন্দর খাদ্যাভ্যাস গড়তে নবীজির দিকনির্দেশনাসহিহ বুখারি, হাদিস: ৮৮৩গোসল সুন্নতে মুয়াক্কাদা। পাশাপাশি সুন্দর করে দাঁত পরিষ্কার করা, সুগন্ধি ব্যবহার করা এবং সামর্থ্য অনুযায়ী উত্তম ও পরিচ্ছন্ন পোশাক পরিধান করাও জুমার দিনের আদব।

এ সময়টি কখন, তা নিয়ে আলেমদের মধ্যে একাধিক মত রয়েছে। তবে সহিহ হাদিসে দুটি সময়ের কথা বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। একটি হলো ইমাম খুতবার জন্য মিম্বরে বসা থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত। অন্যটি হলো আসরের পর থেকে সূর্যাস্তের আগপর্যন্ত। (সহিহ মুসলিম, হাদিস: ৮৫৩)

তাই খুতবা ও নামাজের সময় এবং আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়ার প্রতি মনোযোগী হওয়া উচিত।

৪. পরিচ্ছন্নতার প্রতি যত্নবান হওয়া

ইসলাম পরিচ্ছন্নতাকে বিশেষ গুরুত্ব দিয়েছে, আর জুমার দিনের জন্য রয়েছে আলাদা নির্দেশনা। রাসুল (সা.) বলেন, ‘প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য জুমার দিনের গোসল অপরিহার্য।’ (সহিহ বুখারি, হাদিস: ৮৭৯)

অধিকাংশ ফকিহের মতে, জুমার গোসল সুন্নতে মুয়াক্কাদা। পাশাপাশি সুন্দর করে দাঁত পরিষ্কার করা, সুগন্ধি ব্যবহার করা এবং সামর্থ্য অনুযায়ী উত্তম ও পরিচ্ছন্ন পোশাক পরিধান করাও জুমার দিনের আদব। (সহিহ বুখারি, হাদিস: ৮৮৩)

হাদিসে এ কাজগুলোর বিশেষ ফজিলত বর্ণনা করা হয়েছে। তাই জুমার নামাজে যাওয়ার আগে পরিচ্ছন্নতার প্রতি যত্নবান হওয়া প্রত্যেক মুসলমানের কর্তব্য।

জুমার দিন আল্লাহর নৈকট্য অর্জন ও নেক আমলের পাল্লা ভারী করার বিশেষ সুযোগ নিয়ে আসে। এ দিনের প্রতিটি মুহূর্তকে আমাদের কাজে লাগানো উচিত।

  • ফয়জুল্লাহ রিয়াদ : শিক্ষক, জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ রাজাবাড়ী, ঢাকা

যে ৫ আমলে মিলবে হজের সওয়াব

Read full story at source