মণিপুরে আবার হামলা, ৪ নাগা নাগরিকের মৃত্যু

· Prothom Alo

ভারতের মণিপুরে আবারও জাতিগত সংঘাতের জেরে নিহত হলেন চার সাধারণ নাগরিক। গতকাল শুক্রবার ইম্ফল-উখরুল সংযোগকারী ২০২ নম্বর জাতীয় সড়কের নিউ হেভেন এলাকায় সশস্ত্র ব্যক্তিদের অতর্কিত হামলায় এ ঘটনা ঘটে।

নিহত চারজনই তাংখুল নাগা সম্প্রদায়ের। তাঁরা দুটি আলাদা গাড়িতে ইম্ফলের উদ্দেশ্যে সফর করছিলেন।

Visit rouesnews.click for more information.

সরকারি নিরাপত্তা বাহিনীর বহরে যোগ দেওয়ার জন্য লিটান পৌঁছানোর আগেই নিউ হেভেনের ওই স্পর্শকাতর এলাকায় ওই দুই গাড়ির ওপর স্নাইপার হামলা চালানো হয়। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিলও ঠিক এ জায়গাতেই দুজন নাগা নাগরিককে হত্যা করা হয়েছিল। প্রশাসনিক নির্দেশ অনুযায়ী, এ পথে যাতায়াতের জন্য সাধারণ মানুষকে লিটান থেকে ২০ কিলোমিটার দীর্ঘ সংবেদনশীল এলাকায় সরকারি নিরাপত্তাবলয়ের সাহায্য নিতে হয়। কিন্তু এদিন লিটান পর্যন্ত পৌঁছানোর আগেই ওই চারজনের ওপর হামলা চালানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তিদের মধ্যে দুজন শংখশাক গ্রামের বাসিন্দা এবং বাকি দুজন তাশার গ্রামের। তাঁরা হলেন কাপাংখুই রাইহিং, তাঁর ছেলে হাওলেইলা রাইহিং, অগাস্ট নগালুং ও খানমিলা নগালুং। পরের দুজন সম্পর্কে ভাইবোন।

মণিপুর পুলিশ জানিয়েছে, অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতরা এ হামলা চালিয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ালে স্থানীয় পুলিশ, বিএসএফ, সেনাবাহিনী ও অসম রাইফেলসের বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে পৌঁছান। সন্দেহভাজন ব্যক্তিদের ধরতে শুরু হয় তল্লাশি অভিযান।

মণিপুরে সহিংসতা বিজেপি সরকারের ব্যর্থতার ফল: কংগ্রেস

এ হামলার ঠিক এক দিন আগেই সেনাপতি-কাংপোকপি সীমান্তে ধানখেতে কাজ করার সময় গোলাগুলিতে ৪২ বছর বয়সী এক কুকি নারীর মৃত্যু এবং দুজন আহত হন। এর কয়েক ঘণ্টা পর উখরুলে এক নাগা যুবক গুলিবিদ্ধ হন। ওই নারীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে কুকি সংগঠন ‘কমিটি অন ট্রাইবাল ইউনিটি’ (কোটু) কাংপোকপিতে ৪৮ ঘণ্টার বনধ্ ডেকেছিল। এর মধ্যেই গতকাল নতুন হত্যাকাণ্ড ঘটল।

মণিপুর রাজ্যে সংগীত অনুষ্ঠান ঘিরে দুই সম্প্রদায়ের সংঘর্ষের পর ঘরবাড়ি ও দোকানে আগুন দেওয়া হয়। ভারতীয় রেডক্রসের কর্মীরা রাজ্যের চিরাপুরে সেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন। ১৯ অক্টোবর ২০২৬, থাওবল

ঘটনাটিকে কেন্দ্র করে রাজ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও সামাজিক চাপান–উতোর। ‘ইন্ডিজেনাস পিপলস ফোরাম’ এ হামলার জন্য সশস্ত্র কুকিদের দায়ী করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। অন্যদিকে, উখরুলের ‘কুকি সিএসও ওয়ার্কিং কমিটি’ হামলার নিন্দা করলেও এ ঘটনায় তাদের সম্প্রদায়ের যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছে। তারা পূর্ণাঙ্গ তদন্ত এবং সব সম্প্রদায়ের সমান নিরাপত্তার দাবি তুলেছে।

মণিপুরে নতুন করে সংঘর্ষে চারজন নিহত

মণিপুরে লাগাতার সহিংসতার কারণে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস পরিষদীয় দলের নেতা কেইশাম মেঘাচন্দ্র। তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে পাঁচজন মানুষের মৃত্যু প্রমাণ করে সরকার আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ। গত সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে চলা হিংসা থামাতে না পারায় তিনি খেমচাঁদ-নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ দাবি করেছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে চলা মেইতেই-কুকি সংঘর্ষে তিন শর বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং চলতি বছরের ফেব্রুয়ারি থেকে কুকি-নাগা সংঘাতে অন্তত ৬৬ জন প্রাণ হারিয়েছেন।

Read full story at source