প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলায় সাংস্কৃতিক আয়োজন
· Prothom Alo

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলা বন্ধুসভার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৪ নভেম্বর সকালে জেলা প্রেসক্লাবে এটি অনুষ্ঠিত হয়।
Visit tr-sport.click for more information.
কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও বাউলগানের পরিবেশনায় অনুষ্ঠান সাজানো হয়। এসব পরিবেশনার মধ্য দিয়ে বাংলা সাহিত্য, দেশপ্রেম ও গ্রামীণ লোকজ ঐতিহ্যের সুন্দর সমন্বয় ঘটে।
দেশাত্মবোধক গান পরিবেশনাঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক গোলাম নবী আলমগীর, ভোলা জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষেরা।
আয়োজকেরা জানান, প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সাংস্কৃতিক চর্চা, সৃজনশীলতা ও সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
কবিতা আবৃত্তিভোলা বন্ধুসভার সাধারণ সম্পাদক নাঈমুর রহমান বলেন, প্রথম আলোর ২৮ বছরের গৌরবময় পথচলার অংশ হতে পেরে তাঁরা গর্বিত। বন্ধুদের সম্মিলিত প্রচেষ্টা, অতিথিদের উপস্থিতি এবং সবার আন্তরিক সহযোগিতায় আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছে।