হামে আরও ৪ জনের মৃত্যু
· Prothom Alo

দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা) হামের উপসর্গ চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন করে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০৯ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে আর নিশ্চিত হামের রোগী ছিল ১৭৩ জন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হাম নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
Visit asg-reflektory.pl for more information.
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ জন শনাক্ত হয়েছে। এ সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ৪৪২ জনের। চলতি বছর হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নিশ্চিতভাবে হামে মৃত্যুর সংখ্যা ১০৫।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬২০ জন হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। চট্টগ্রাম বিভাগে এ সংখ্যা ২৩৭, সিলেটে ১৮১, বরিশালে ১৭২, খুলনায় ১৩২, ময়মনসিংহে ৭৯, রাজশাহীতে ৫৩ ও রংপুরে ৩৫।
অন্যদিকে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি ১ লাখ ৩ হাজার ৮১০ জনের হামের উপসর্গ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। চট্টগ্রাম বিভাগে ৪৯ হাজার ৬৩৫, বরিশালে ২৬ হাজার ৫৮৯, সিলেটে ২২ হাজার ৩২৬, খুলনায় ১৭ হাজার ৬৫, ময়মনসিংহে ১৩ হাজার ২০৭, রাজশাহীতে ১২ হাজার ১১৩ ও রংপুরে ৪ হাজার ৮২৪ জন শনাক্ত হয়েছে।