সোনার চেয়েও দামি ছিল অ্যালুমিনিয়াম, কীভাবে বদলে গেল এই ধাতুর ভাগ্য

· Prothom Alo

আমাদের প্রতিদিনের খাবারের টেবিল থেকে শুরু করে রান্নার হাঁড়ি-পাতিল, উড়োজাহাজ কিংবা ঘরের দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রের একটি বড় অংশ অ্যালুমিনিয়াম ধাতুর তৈরি। আবার এই ধাতু এতই সহজলভ্য যে আমরা কোমল পানীয়ের অ্যালুমিনিয়ামের ক্যান কিংবা ফয়েল পেপার একবার ব্যবহার করেই ফেলে দিই। কিন্তু এই অ্যালুমিনিয়ামই একসময় ছিল অত্যন্ত মূল্যবান ও অভিজাত শ্রেণির ধাতু। উনিশ শতকের মাঝামাঝি সময়ে এর বাজারমূল্য এত বেশি ছিল যে অনেক ক্ষেত্রেই তা সোনার দামকেও ছাড়িয়ে যেত। অথচ পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে যায় (প্রায় ৮.১ শতাংশ) অ্যালুমিনিয়াম। তাহলে এত সহজলভ্য একটি ধাতু একসময় এত দামি ছিল কেন? কীভাবেই বা এর দরপতন হলো?

রান্নার হাঁড়ি থেকেই খাবারে মিশছে সিসা, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ গবেষণা
এই অ্যালুমিনিয়ামই একসময় ছিল অত্যন্ত মূল্যবান ও অভিজাত শ্রেণির ধাতু। উনিশ শতকের মাঝামাঝি সময়ে এর বাজারমূল্য এত বেশি ছিল যে অনেক ক্ষেত্রেই তা সোনার দামকেও ছাড়িয়ে যেত।

রাজদরবারের আভিজাত্য থেকে সাধারণ মানুষের ব্যবহার্য ধাতু

ফ্রান্সের সম্রাট তৃতীয় নেপোলিয়নের রাজদরবারে অ্যালুমিনিয়ামের তৈজসপত্র ব্যবহারের একটি বহুল প্রচলিত ঐতিহাসিক গল্প রয়েছে। তিনি তাঁর অতি অভিজাত ও গুরুত্বপূর্ণ মেহমানদের অ্যালুমিনিয়ামের থালায় খাবার পরিবেশন করতেন। সঙ্গে থাকত অ্যালুমিনিয়ামের চামচ, ছুরি ইত্যাদি। আর তুলনামূলক কম গুরুত্বপূর্ণ মেহমানদের খাবার দেওয়া হতো সোনার তৈজসপত্রে!

Visit afnews.co.za for more information.

১৮৫৫ সালে প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনীতেও অ্যালুমিনিয়ামকে রাজমুকুটের সঙ্গে স্থান দেওয়া হয়েছিল। শুধু রাজদরবারেই নয়, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন মনুমেন্টের চূড়াতেও অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছিল। ১৮৮৪ সালের ৬ ডিসেম্বর স্থাপিত প্রায় ২.৮৫ কেজি ওজনের অ্যালুমিনিয়ামের পিরামিড। সে সময়ের অন্যতম বড় অ্যালুমিনিয়াম নির্মিত বস্তু ছিল এটিই। এই পিরামিড তৈরি করতে খরচ হয়েছিল ২২৫ ডলার, যা তখন সমপরিমাণ রুপার দামের প্রায় দ্বিগুণ ছিল।

লোহা ও অ্যালুমিনিয়াম শক্ত, কিন্তু ধাতু হয়েও পারদ কেন তরল
শুধু রাজদরবারেই নয়, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন মনুমেন্টের চূড়াতেও অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছিল। ১৮৮৪ সালের ৬ ডিসেম্বর স্থাপিত প্রায় ২.৮৫ কেজি ওজনের অ্যালুমিনিয়ামের পিরামিড।

পৃথিবীতে এত প্রাচুর্যের পরও অ্যালুমিনিয়াম দুর্লভ ছিল কেন

প্রাচুর্যের দিক থেকে অ্যালুমিনিয়াম পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি পাওয়া ধাতু। কিন্তু প্রকৃতিতে অ্যালুমিনিয়ামকে সাধারণত মুক্ত ধাতু হিসেবে পাওয়া যায় না। বরং এটি অক্সিজেন, সিলিকনসহ অন্যান্য মৌলের সঙ্গে মিলে বিভিন্ন যৌগ গঠন করে থাকে।

অ্যালুমিনিয়ামের প্রধান বাণিজ্যিক আকরিক হলো বক্সাইট। বক্সাইট থেকে প্রথমে অ্যালুমিনা বা অ্যালুমিনিয়াম অক্সাইড (Al­2O3) সংগ্রহ করা হয়। এরপর এই অ্যালুমিনা থেকে নিষ্কাশন করতে হয় বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ধাতু। এখানেই ছিল আসল সমস্যা। অ্যালুমিনিয়াম অত্যন্ত সক্রিয় ধাতু। তাই সাধারণ কার্বন বিজারণ পদ্ধতিতে লোহা বা জিংকের মতো অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করা যায় না। অন্যদিকে, অ্যালুমিনা অত্যন্ত উচ্চ গলনাঙ্কবিশিষ্ট একটি যৌগ। বিশুদ্ধ অ্যালুমিনাকে গলিয়ে তড়িৎ বিশ্লেষণ করতে গেলে প্রচুর শক্তির প্রয়োজন হতো। ফলে অ্যালুমিনিয়াম নিষ্কাশন ছিল সময়সাপেক্ষ, জটিল ও অত্যন্ত ব্যয়বহুল।

পৃথিবীতে এত বেশি ধাতু, অধাতু কেন এত কম
অ্যালুমিনিয়াম অত্যন্ত সক্রিয় ধাতু। তাই সাধারণ কার্বন বিজারণ পদ্ধতিতে লোহা বা জিংকের মতো অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করা যায় না। অন্যদিকে, অ্যালুমিনা অত্যন্ত উচ্চ গলনাঙ্কবিশিষ্ট একটি যৌগ।

অ্যালুমিনিয়াম নিষ্কাশনে বিজ্ঞানীদের দীর্ঘ প্রচেষ্টা

উনিশ শতকের প্রথম দিকে ব্রিটিশ বিজ্ঞানী হামফ্রি ডেভি প্রথম অ্যালুমিনিয়াম ধাতু পৃথক করার চেষ্টা করেন। যদিও তিনি বিশুদ্ধ অ্যালুমিনিয়াম উৎপাদনে সফল হননি। এরপর ১৮২৫ সালে ড্যানিশ বিজ্ঞানী হ্যান্স ক্রিশ্চিয়ান অরস্টেড অল্প পরিমাণে অবিশুদ্ধ অ্যালুমিনিয়াম উৎপাদন করেন। পরে ১৮২৭ সালে জার্মান বিজ্ঞানী ফ্রিডরিখ ভোলার আরও উন্নত পদ্ধতিতে অ্যালুমিনিয়াম আলাদা করতে সক্ষম হন।

এরপর আসেন ফরাসি রসায়নবিদ অঁরি সাঁত-ক্লেয়ার দ্যভিল। তিনি ১৮৫৪ সালে একটি উন্নত রাসায়নিক পদ্ধতি উদ্ভাবন করেন। এতে পটাশিয়ামের পরিবর্তে তুলনামূলক সস্তা সোডিয়াম ব্যবহার করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হতো। এই পদ্ধতিতে আগের তুলনায় বেশি পরিমাণে অ্যালুমিনিয়াম উৎপাদন সম্ভব হলেও খরচ তখনো অনেক বেশি ছিল। অ্যালুমিনিয়ামকে সাধারণ মানুষের নাগালে নিয়ে আসতে প্রয়োজন ছিল আরও সাশ্রয়ী ও কার্যকর একটি পদ্ধতির।

ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য কী
উনিশ শতকের প্রথম দিকে ব্রিটিশ বিজ্ঞানী হামফ্রি ডেভি প্রথম অ্যালুমিনিয়াম ধাতু পৃথক করার চেষ্টা করেন। যদিও তিনি বিশুদ্ধ অ্যালুমিনিয়াম উৎপাদনে সফল হননি।

দুই তরুণ বিজ্ঞানীর একই আবিষ্কার

অবশেষে ১৮৮৬ সালে সেই যুগান্তকারী আবিষ্কার নিয়ে আসেন যুক্তরাষ্ট্রের চার্লস মার্টিন হল এবং ফ্রান্সের পল এরু। তাঁরা প্রায় একই সময়ে, একে অপরের অজান্তেই অ্যালুমিনিয়াম নিষ্কাশনের একটি কার্যকর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি আবিষ্কার করেন। তাঁদের নাম অনুসারেই এই পদ্ধতির নামকরণ করা হয় ‘হল-এরু প্রক্রিয়া’। সবচেয়ে অবাক করা বিষয় হলো, দুজন বিজ্ঞানীর জন্মই হয়েছিল ১৮৬৩ সালে। অর্থাৎ আবিষ্কারের সময় দুজনই ছিলেন সমবয়সী, মাত্র ২২-২৩ বছরের তরুণ।

চার্লস মার্টিন হল যুক্তরাষ্ট্রের ওবারলিন কলেজে রসায়ন নিয়ে পড়াশোনা করতেন। একদিন তাঁর শিক্ষক ফ্র্যাঙ্ক ফ্যানিং জুয়েট শিক্ষার্থীদের সামনে অ্যালুমিনিয়ামের একটি নমুনা দেখিয়ে বলেছিলেন, ‘যে ব্যক্তি অ্যালুমিনিয়াম সাশ্রয়ীভাবে উৎপাদনের পদ্ধতি আবিষ্কার করতে পারবে, সে মানবজাতির জন্য বিরাট উপকার করবে—আর সে নিজেও বিপুল ধনসম্পদের মালিক হবে।’ এই কথাটিই হলকে গভীরভাবে অনুপ্রাণিত করে। তিনি নিজের বাড়ির পেছনের একটি কাঠের ঘরকে পরীক্ষাগারে পরিণত করে গবেষণা শুরু করেন। তাঁর বড় বোন জুলিয়া ব্রেইনার্ড হল এ গবেষণায় তাঁকে নিয়মিত সহযোগিতা করতেন। গলিত ক্রায়োলাইটের ভেতর অ্যালুমিনা দ্রবীভূত করে কম তাপমাত্রায় তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে তিনি বিশুদ্ধ অ্যালুমিনিয়াম নিষ্কাশনে সফল হন।

অন্যদিকে, ফ্রান্সের পল এরুও একইভাবে অ্যালুমিনিয়াম নিষ্কাশন নিয়ে গবেষণা করছিলেন। তাঁর বাবার একটি চামড়ার কারখানা ছিল। সেই কারখানার একটি অংশকে তিনি পরীক্ষাগার হিসেবে ব্যবহার করতেন। দুজনের গবেষণার পথ আলাদা হলেও তাঁদের লক্ষ্য ছিল একই। অবশেষে দুজনই ঠিক একই বৈজ্ঞানিক সমাধানে পৌঁছান। আরও মজার বিষয় হলো, দুজনের মৃত্যুও হয় একই বছরে, অর্থাৎ ১৯১৪ সালে। এরু মারা যান ৯ মে এবং হল মারা যান ২৭ ডিসেম্বর। দুজনের বয়সই হয়েছিল ৫১ বছর। বিষয়গুলো সত্যিই এক কাকতালীয় ঘটনা!

হাজার বছর পরও সোনা কেন চকচক করে
চার্লস মার্টিন হল নিজের বাড়ির পেছনের একটি কাঠের ঘরকে পরীক্ষাগারে পরিণত করে গবেষণা শুরু করেন। তাঁর বড় বোন জুলিয়া ব্রেইনার্ড হল এ গবেষণায় তাঁকে নিয়মিত সহযোগিতা করতেন।

আবিষ্কারের পর আরও বড় চ্যালেঞ্জ ছিল শিল্পায়ন

হল-এরু প্রক্রিয়া আবিষ্কারের পরও রাতারাতি অ্যালুমিনিয়াম সস্তা হয়ে যায়নি। এই পদ্ধতিকে বাণিজ্যিকভাবে সফল করতে প্রয়োজন ছিল পর্যাপ্ত বিদ্যুৎ, বিনিয়োগ এবং শিল্পকারখানা। ১৮৮৮ সালে চার্লস মার্টিন হল ও ধাতুবিদ আলফ্রেড হান্টের উদ্যোগে যুক্তরাষ্ট্রে পিটসবার্গ রিডাকশন কোম্পানি প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠান হলের আবিষ্কৃত পদ্ধতি ব্যবহার করে বাণিজ্যিকভাবে অ্যালুমিনিয়াম উৎপাদন শুরু করে। পরে ১৯০৭ সালে প্রতিষ্ঠানটির নাম বদলে রাখা হয় অ্যালকোয়া।

শিল্প পর্যায়ে উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে অ্যালুমিনিয়ামের দাম দ্রুত কমতে থাকে। সায়েন্স হিস্ট্রি ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, হলের প্রক্রিয়ায় অ্যালুমিনিয়ামের দাম প্রথমে প্রতি পাউন্ড প্রায় ২ ডলারে নেমে আসে। পরে উৎপাদন আরও বাড়লে তা পাওয়া যায় মাত্র ৩০ সেন্টে। অ্যালুমিনিয়াম তখন আর রাজদরবারের বিলাসবস্তু থাকল না; বরং শিল্পকারখানা ও সাধারণ মানুষের ব্যবহার্য ধাতুতে পরিণত হলো।

সোনা ভেবে রাখলেন পাথর, পরে দেখা গেল তা সোনার চেয়েও দামি
সায়েন্স হিস্ট্রি ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, হলের প্রক্রিয়ায় অ্যালুমিনিয়ামের দাম প্রথমে প্রতি পাউন্ড প্রায় ২ ডলারে নেমে আসে। পরে উৎপাদন আরও বাড়লে তা পাওয়া যায় মাত্র ৩০ সেন্টে।

অ্যালুমিনিয়াম উৎপাদনের নতুন সংযোজন ছিল বেয়ার প্রক্রিয়া

অ্যালুমিনিয়াম সহজলভ্য হওয়ার পেছনে শুধু হল-এরু প্রক্রিয়ার অবদানই ছিল না। এর সঙ্গে যুক্ত হয়েছিল আরেকটি গুরুত্বপূর্ণ আবিষ্কার—বেয়ার প্রক্রিয়া। ১৮৮৮ সালে অস্ট্রিয়ান রসায়নবিদ কার্ল জোসেফ বেয়ার বক্সাইট থেকে বিশুদ্ধ অ্যালুমিনা উৎপাদনের পদ্ধতি উদ্ভাবন করেন। এই পদ্ধতিতে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করে বক্সাইট থেকে অ্যালুমিনা পৃথক করা হয়। অর্থাৎ বেয়ার প্রক্রিয়ার মাধ্যমে বক্সাইট থেকে অ্যালুমিনা পাওয়া যায় এবং হল-এরু প্রক্রিয়ার মাধ্যমে সেই অ্যালুমিনা থেকে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ধাতু উৎপাদন করা হয়। বর্তমানে বিশ্বের বেশিরভাগ প্রাথমিক অ্যালুমিনিয়াম উৎপাদনে এই দুটি প্রক্রিয়া একসঙ্গে ব্যবহৃত হয়।

আর এভাবেই অ্যালুমিনিয়াম তার রাজকীয় আভিজাত্য হারিয়ে সর্বজনীন হয়ে ওঠে। সেই সঙ্গে হয়ে যায় আমাদের প্রতিদিনের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তবে অ্যালুমিনিয়ামের এই যাত্রা শুধু একটি ধাতুর সস্তা হয়ে যাওয়ার গল্প নয়। বরং এটি রসায়ন ও শিল্প বিকাশের এক অসাধারণ অগ্রগতির ইতিহাস।

লেখক: কেমিস্ট, পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র, পটুয়াখালীসূত্র: সায়েন্স হিস্ট্রি ইনস্টিটিউটআমেরিকান কেমিক্যাল সোসাইটিরয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রিন্যাশনাল পার্ক সার্ভিসধাতু ও খনিজের মধ্যে পার্থক্য কী, সোনা ধাতু নাকি খনিজ

Read full story at source