কমলাকান্ত ককটেলবন্দী
· Prothom Alo

আমি শ্রীকমলাকান্ত চক্রবর্তী। ইদানীং আফিংয়ের মাত্রাটা একটু বাড়াইয়াছি। কারণ, এ দেশের যে হাল, তাহাতে পুরোদস্তুর সজ্ঞানে পথে বাহির হওয়া আর খাল কাটিয়া কুমির আনা—উভয়ই সমান। সেদিন প্রসন্ন গোয়ালিনীর ধারে এক বাটি দুধ না পাইয়া, ক্ষোভে-দুঃখে একটি লোকাল বাস নামক লৌহশকটে চড়িয়া বসিলাম। গন্তব্য কোথায়, জানি না। তবে হেলপারের হাঁকডাকে মনে হইল, সে বোধ হয় আমাকে সাক্ষাৎ স্বর্গদ্বারেই লইয়া যাইবে।
বাসের ভিতর গাদাগাদি। আমি এক কোণে বসিয়া আফিংয়ের ঘোরে ঢুলিতেছি এবং ভাবিতেছি, এই যে এত মানুষ, ইহারা প্রতিদিন কোথায় যায়? কেন যায়? এমন সময় হঠাৎ বিকট শব্দ। ফটাস! ফটাস!
Visit moryak.biz for more information.
পোড়া বারুদের গন্ধে বাসের ভিতরটা যেন নিমেষেই সাক্ষাৎ কুরুক্ষেত্র হইয়া উঠিল। আমার আফিংয়ের ঘোর একেবারে ছুটিয়া গেল। চোখ কচলাইয়া শুনি, কে যেন আর্তনাদ করিয়া বলিতেছে, ‘ওরে বাবারে, বাসে ককটেল মারছে!’
আমি বুঝিলাম, এ নিশ্চয়ই কোনো রাজনৈতিক মিক্সচার। সাহেবদের ককটেল তরল, আমাদেরটা কঠিন। সাহেবদের ককটেলে থাকে বরফ, আমাদেরটায় থাকে আগুন। সাহেবরা ককটেল খায় গলা ভিজাইতে, আর আমাদের কর্তারা ককটেল ছোড়েন রাজনীতির মাঠ গরম রাখিতে।
ককটেল? শব্দটি শুনিয়া আমার কিঞ্চিৎ বিস্ময় জন্মিল। আমি ইংরাজি তেমন না জানিলেও এটুকু জানি যে ককটেল নামক বস্তুটি সাহেব-সুবোরা কাচের গ্লাসে ঢালিয়া পান করিয়া থাকে। নানাবিধ ফলের রস, সুধা আর বরফের মিশ্রণে তৈরি সেই পানীয় নাকি অতি উপাদেয়। কিন্তু বঙ্গদেশের এ কেমন ককটেল, যাহা পান করিবার বদলে সোজা মানুষের মাথার ওপর মারা হয়? সাহেবদের ককটেল খাইলে মন ফুরফুরে হয়, আর আমাদিগের দেশি ককটেল খাইলে সোজা ভবলীলা সাঙ্গ হয়।
আমি বুঝিলাম, এ নিশ্চয়ই কোনো রাজনৈতিক মিক্সচার। সাহেবদের ককটেল তরল, আমাদেরটা কঠিন। সাহেবদের ককটেলে থাকে বরফ, আমাদেরটায় থাকে আগুন। সাহেবরা ককটেল খায় গলা ভিজাইতে, আর আমাদের কর্তারা ককটেল ছোড়েন রাজনীতির মাঠ গরম রাখিতে।
আমি কমলাকান্ত ভাবি, এই যে যাঁরা ককটেল মারিয়া দেশ উদ্ধার করিতেছেন, ইহাতে দেশের কতটুকু উন্নতি হইতেছে, তাহা ঈশ্বরই মালুম। এই বঙ্গদেশে সাধারণ মানুষের জীবনটাই তো এখন আস্ত এক ককটেল, কখন যে ফাটিয়া যায়, কেহ বলিতে পারে না।
অতএব এই ধোঁয়া আর বারুদের গন্ধে আমার আর কাজ নাই। ককটেল ফাটানো বীরদের দেশে কমলাকান্তের মতো আফিংখোরদের কোনো দাম নাই। আমি ধীরেসুস্থে বাস হইতে নামিয়া প্রসন্ন গোয়ালিনীর বাড়ির পথ ধরিলাম।
ভেবেছিলাম, বাকি জীবন শান্তিতে একটা অন্ধকার স্টোররুমে কাটিয়ে দেব। কিন্তু ওরা আমায় ভালো হতে দিল না। —ককটেলআমার আছে পাসপোর্ট আপা যেভাবে দেশে ফিরতে পারেনকাকে কীভাবে খুশি করবেন?করপোরেট তেল