দারকিনা বা ডানকিনে মাছ কোথায় হারাল

· Prothom Alo

জসীমউদ্‌দীনের ‘নিমন্ত্রণ’ কবিতার কথা মনে আছে? একসময় স্কুলের পাঠ্য ছিল।

Visit extonnews.click for more information.

তুমি যাবে ভাই—যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়,

গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়;

এই কবিতার লাইনে আছে ডানকিনে মাছের কথা।

রেলসড়কের ছোট খাদ ভরে

ডানকিনে মাছ কিলবিল করে;

কবিতার এই দৃশ্য একসময় সত্যিই গ্রামে দেখা যেত। রেলসড়কের পাশে ছোট্ট খাদ। সেখানে পানি জমে আছে। সেই পানিতে কিলবিল করছে ছোট ছোট মাছ। কবিতায় মাছটির নাম ডানকিনা। কোথাও আবার দারকিনা, ডানখিনা, দারকিনি কিংবা চুক্কুনি নামেও পরিচিত। অঞ্চলভেদে নাম আলাদা। মাছটির বৈজ্ঞানিক নাম Esomus danricus। ইংরেজি নাম ফ্লাইং বার্ব।

একসময় বাংলাদেশের খাল-বিল, পুকুর-ডোবা, নদী-নালা ও ধানখেতে জমে থাকা পানিতে এই মাছ দেখা যেত। ছোট্ট, সরু এর শরীর। গায়ে কালচে দাগ আছে। দেখতে তোমার ভারি সুন্দর লাগবে। খেতেও সুস্বাদু। ময়মনসিংহ অঞ্চলের মানুষের কাছে মাছটির বিশেষ কদর আছে। আত্মীয়স্বজন বাড়িতে এলে খাবারের তালিকায় দারকিনা রাখার চল ছিল। বাজারেও মাছটির চাহিদা আছে। তবে অনেক এলাকায় এখন দারকিনা কিনতে বেশ ভালো দাম দিতে হয়। কোথাও কোথাও কেজিপ্রতি চার-পাঁচ শ টাকা পর্যন্ত দাম চাওয়া হয়।

বৈরালি মাছ নিয়ে তিস্তাপাড়ের ৯৮ বছরের দৌলত খাঁ

কোথায় গেল দারকিনা?

দারকিনা মাছের সংখ্যা কমে যাওয়ার কথা বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে উঠে এসেছে। জলাশয় কমে যাওয়া, পানিদূষণ, অতিরিক্ত মাছ ধরা এবং মাছের আবাসস্থল নষ্ট হওয়ার মতো কারণ এর সঙ্গে জড়িত।

দারকিনা ছোট মাছ। তাই সহজেই জালে আটকা পড়ে। প্রজননের সময় নির্বিচার মাছ ধরলে নতুন মাছের সংখ্যা বাড়ার সুযোগ কমে যায়। আবার খাল-বিল ভরাট হয়ে গেলে কিংবা জলাশয়ের পানি দূষিত হলে মাছের বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে।

একসময় গ্রামের ছোট ছোট জলাশয় ছিল মাছটির বড় আশ্রয়। এখন সেসব জায়গার অনেকগুলো ভরাট হয়ে গেছে। কোথাও পানি শুকিয়ে গেছে। কোথাও মাছের চলাচলের পথ বন্ধ হয়েছে। ফলে মাছটির স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।

তবে দারকিনা মাছের বিষয়ে একটি তথ্য মনে রাখা জরুরি। আইইউসিএন বাংলাদেশের ২০১৫ সালের লাল তালিকায় দারকিনা মাছকে বিপন্ন হিসেবে চিহ্নিত করা হয়নি। ওই মূল্যায়নে মাছটি ‘স্বল্প বিপদগ্রস্ত’ শ্রেণিতে রয়েছে। অর্থাৎ কোনো এলাকায় মাছটি কমে যাওয়ার খবর থাকলেও পুরো বাংলাদেশে এর বিপন্নতার শ্রেণি আলাদা করে নির্ধারণ করতে হয়। স্থানীয়ভাবে মাছের সংখ্যা কমে যাওয়া অবশ্যই উদ্বেগের বিষয়।

রংপুরের নদীতে বৈরালি মাছের রাজত্বকৃত্রিম প্রজননের মাধ্যমে দারকিনা মাছের পোনা উৎপাদন করা যায়।

গবেষকদের সাফল্য

দারকিনা মাছের জন্য আশার খবরও আছে। ২০২২ সালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) ময়মনসিংহের স্বাদু পানি কেন্দ্রে মাছটির কৃত্রিম প্রজনন কৌশল উদ্ভাবনে সফল হন গবেষকেরা।

কৃত্রিম প্রজননের মাধ্যমে মাছের পোনা উৎপাদন করা যায়। সেই পোনা বড় করে চাষ করা সম্ভব। এতে বাজারে মাছটির সরবরাহ বাড়তে পারে। একই সঙ্গে প্রাকৃতিক জলাশয় থেকে অতিরিক্ত মাছ ধরার চাপও কমানো সম্ভব।

দারকিনা মাছের প্রজনন কৌশল উদ্ভাবন দেশি মাছ সংরক্ষণের গবেষণায় গুরুত্বপূর্ণ একটি অগ্রগতি। বিএফআরআই আরও অনেক দেশি মাছের প্রজনন ও চাষাবাদ প্রযুক্তি নিয়ে কাজ করছে। এসব উদ্যোগের লক্ষ্য দেশীয় মাছের বৈচিত্র্য ধরে রাখা এবং মাছগুলোকে চাষের আওতায় আনা।

৫টি বিশাল বাওবাবগাছ পাচার আটকে দিয়েছে দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশের বিপন্ন মাছ

বাংলাদেশের মিঠাপানির মাছের বৈচিত্র্য অনেক সমৃদ্ধ। কিন্তু জলাশয় কমে যাওয়া, দূষণ, অতিরিক্ত আহরণ ও আবাসস্থল ধ্বংসের কারণে অনেক প্রজাতি ঝুঁকির মুখে পড়েছে। আইইউসিএন বাংলাদেশ ২০১৫ সালে মিঠাপানির ২৫৩ প্রজাতির মাছের অবস্থা মূল্যায়ন করেছিল। এর মধ্যে ৬৪টি প্রজাতিকে বিপন্ন হিসেবে চিহ্নিত করা হয়। শ্রেণিভেদে এর মধ্যে ছিল মহাবিপন্ন ৯টি প্রজাতি, বিপন্ন ৩০টি প্রজাতি এবং সংকটাপন্ন ২৫টি প্রজাতি। এ ছাড়া ২৭টি প্রজাতি ছিল নিকট বিপদগ্রস্ত, ১২২টি স্বল্প বিপদগ্রস্ত এবং ৪০টি প্রজাতির বিষয়ে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশের বিপন্ন মাছের তালিকায় রয়েছে বাগাড়, বারকা শোল, বোগা, নান্দিনা, চিতল, মহাশোল, রানি, পিয়ালি, বাতাসি, ঢেলা, গজার, ফলি, শালবাইম, কাকিলা ও আরও অনেক দেশি মাছ। এসব মাছের প্রজাতিভেদে বিপন্নতার শ্রেণি আলাদা।

প্রশান্ত মহাসাগরের ম্যাথিউ ও হান্টার দ্বীপ নিয়ে ফ্রান্স-ভানুয়াতু কেন লড়ছে

Read full story at source