প্রতিটি দৃশ্য প্রশ্ন তুলছে—কে পালাচ্ছে, কে তাড়া করছে...
· Prothom Alo

পাহাড়ঘেরা মনোরম প্রান্তর সূর্যোদয়ের কোমল আলোয় যখন ধীরে ধীরে জেগে উঠছে, ঠিক তখনই দৃশ্যপটে আসে এক নিঃসঙ্গ মানুষের উপস্থিতি। শান্ত সেই পরিবেশ দ্রুতই বদলে যেতে থাকে অদৃশ্য কোনো বিপদের আভাসে। নীরবতা ভেঙে ঘনিয়ে আসতে দেখা যায় অজানা নানা বিপদ। আতঙ্কিত দৃষ্টি, অস্ত্রধারীদের উপস্থিতি আর বেঁচে থাকার মরিয়া সংগ্রামের ইঙ্গিত—এই সবকিছুর মধ্যেই প্রকাশ পেল ঈদুল ফিতরের প্রতীক্ষিত সিনেমা ‘দম’–এর ফার্স্ট লুক।
Visit milkshakeslot.online for more information.
আজ ৮ মার্চ বেলা ১টায় সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে ৫৪ সেকেন্ডের ফার্স্ট লুকটি। এতে স্পষ্ট হয়েছে অভিনয়শিল্পী আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরীর লুক। বিভিন্ন দৃশ্যে তৈরি হওয়া মুহূর্তের সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক দর্শকদের মধ্যে তৈরি করেছে কৌতূহল ও আলোচনার ঝড়। সামাজিক মাধ্যমে তারা প্রশংসায় ভাসাচ্ছেন ফার্স্ট লুকটিকে।
টিজারের পুরোটা সময়জুড়েই ক্লান্ত, রুগ্ণ, উদ্বিগ্ন, ভীত লুকে দেখা গেছে আফরান নিশোকে। অভিনেত্রী পূজা চেরীর অভিব্যক্তিতে ছিল অনিশ্চয়তা আর আতঙ্ক। আতঙ্কিত এবং অবাক হতে দেখা গেছে চঞ্চল চৌধুরীকে। সব মিলিয়ে ফার্স্ট লুকটি তৈরি করেছে নানা উৎকণ্ঠা। প্রতিটি দৃশ্য যেন প্রশ্ন তুলছে—কে পালাচ্ছে, কে তাড়া করছে, আর শেষ পর্যন্ত কার হাতে থাকবে বেঁচে থাকার শেষ সুযোগ!
পুরো টিজারে একটি সংলাপ, সেটিও একদম শেষে এবং আফরান নিশোর কণ্ঠে, যেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমি শাজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখো’। ছোট্ট এই সংলাপটি ফার্স্ট লুককে তো বটেই, ‘দম’ সিনেমাকেও শ্বাসরুদ্ধকর করে তুলছে বলে মনে করছেন দর্শক–ভক্তরা।
সিনেমার নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘“দম” এখন আর আমাদের সিনেমা নেই, এটা এখন সবার। দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারলেই আমাদের সার্থকতা। ফার্স্ট লুকটি সিনেমাটির একটি সারাংশ মাত্র। আমি আগেই বলেছিলাম, এমন দুর্গম লোকেশনে বাংলাদেশের সিনেমা হয়েছে কি না আমার জানা নেই। তার কিছু আভাস হয়তো দর্শকেরা টিজারে পেয়েছেন। অর এই ভিজ্যুয়াল আরও দুর্দান্ত হয়ে উঠেছে শিল্পী–কলাকুশলীদের প্রচেষ্টায়। এই শ্বাসরুদ্ধকর যাত্রায় সবাই আমাদের সঙ্গে থাকবেন আশা করি।’
‘দম’–এর ফার্স্ট লুকে চঞ্চল চৌধুরী। চরকির সৌজন্যে‘দম’ সিনেমায় শাজাহান ইসলাম নূর চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় ও গুণী অভিনেতা আফরান নিশো। তিনি বলেন, ‘দম’ একটা সারভাইভাল স্টোরি, ইমোশনাল গল্প। এমন একটা সিনেমা বানাতেও দম লাগে। সেটা টিম করে দেখিয়েছে। ফার্স্ট লুকটি দর্শকদের ভালো লাগছে দেখে আমাদেরও ভালো লাগছে। আশা করছি, সিনেমাটাও সবার ভালো লাগবে।’
‘দম’–এর ফার্স্ট লুকে পুজা চেরী। চরকির সৌজন্যেঅভিনেত্রী পূজা চেরীর চরিত্রের নাম রানি। তাঁর মতে চরিত্রটি খুব দৃঢ় ব্যক্তিত্বের। অভিনেত্রী বলেন, ‘টিজারে রানি চরিত্রটির লুক দেখা গেছে মাত্র। চরিত্রটির কয়েকটি লেয়ার আছে। যার মধ্যে দৃঢ়তা অন্যতম। চরিত্রটির প্রভাব নূরের কাছে কতখানি সেটা জানতে অপেক্ষা করতে হবে আর অল্প কিছুদিন। রানি চরিত্রটি রানির মতোই বিরাজ করে সিনেমায়।’
‘দম’ থাকলে ঠেকায় কে...‘দম’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা–আই এবং চরকি। এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘“দম” সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র। আড়াই বছর ধরে এই চলচ্চিত্র নিয়ে আমরা কাজ করছি। আমাদের সব সময় চেষ্টা থাকে নেক্সট লেভেলের কাজ করার। বাংলা সিনেমা যে একটু একটু করে এগিয়ে যাচ্ছে, তা “দম” সিনেমার ফার্স্ট লুক দেখে হয়তো দর্শকেরা বুঝতে পারছেন। আমাদের উদ্দেশ্যই ছিল “দম” সিনেমা দিয়ে আরেক ধাপ এগিয়ে যাওয়ার। যে ভিজ্যুয়াল দর্শকেরা দেখতে পেল, সেটা বাংলাদেশের সিনেমায় নতুন বলেই আমার ধারণা এবং আমাদের আধুনিক দর্শকেরা এ ধরনের সিনেমাই দেখতে চায় বলে আমি বিশ্বাস করি।’
‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’ ট্যাগলাইনে ‘দম’ সিনেমাটি মুক্তি পাচ্ছে ঈদুল ফিতরে। দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে বছরের অন্যতম প্রতীক্ষিত চলচ্চিত্র। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে ‘দম’ সিনেমার চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ, রবিউল আলম রবি।
‘দম’–এর ফার্স্ট লুকে আফরান নিশো। চরকির সৌজন্যে