কক্সবাজারে উৎসবের ঢেউ, লাখো পর্যটকের ভিড়
· Prothom Alo

ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। ২২ মার্চ থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত ছয় দিনে অন্তত সাত লাখ পর্যটক এসেছেন; সোমবার পর্যন্ত আরও তিন লাখ আগমনের প্রত্যাশা, মোট দশ লাখ। এই সময়ে ১৩টি পর্যটন–সংশ্লিষ্ট খাতে ৮০০ কোটি টাকার ব্যবসা হয়েছে। পাঁচ শতাধিক হোটেলের ৯৮ শতাংশ কক্ষ বুকিং হয়ে গেছে। সমুদ্রস্নান, সূর্যাস্ত উপভোগের পাশাপাশি মেরিন ড্রাইভ, হিমছড়ি ও ইনানী সৈকতে পর্যটকদের পদচারণা বাড়ছে।
Visit freshyourfeel.org for more information.