রাষ্ট্রের আইন মেনে চলা সুনাগরিকের একটি গুণ
· Prothom Alo

বাংলাদেশ ও বিশ্বপরিচয়: বিস্তৃত উত্তর–প্রশ্ন
প্রশ্ন: নাগরিক কারা? নাগরিকেরা রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে কেন? একজন সুনাগরিকের চারটি গুণাবলি লেখো।
Visit moryak.biz for more information.
উত্তর: স্থায়ীভাবে বসবাস করে এবং রাষ্ট্রের যাবতীয় দায়িত্ব ও কর্তব্য সুষ্ঠুভাবে পালন করে ও অধিকার ভোগ করে, তারাই নাগরিক।
নাগরিকেরা রাষ্ট্রের শান্তি ও শৃঙ্খলা রক্ষার জন্য দায়িত্ব ও কর্তব্য পালন করে।
একজন সুনাগরিকের চারটি গুণাবলি হলো—
১. রাষ্ট্রপ্রদত্ত শিক্ষা লাভ করা।
২. রাষ্ট্রের প্রতি অনুগত থাকা।
৩. রাষ্ট্রের আইন মেনে চলা।
৪. কর প্রদানে যোগ্য হলে নিয়মিত কর
প্রদান করা।
প্রশ্ন: কাদের নিয়ে আমাদের পরিবার? পরিবারে বয়স্কদের সাহায্য করব কেন? বয়স্কদের প্রতি সম্মান দেখানোর চারটি উপায় লেখো।
উত্তর: মা–বাবা, ভাই–বোন, দাদা–দাদি ও চাচা–ফুফুদের নিয়ে আমাদের পরিবার। পরিবারে বয়স্করা নিজেদের কাজ নিজেরা করতে পারে না বলে আমরা তাদের সাহায্য করব।
বয়স্কদের প্রতি সম্মান দেখানোর চারটি উপায় হলো—
১. বয়স্কদের সম্মানের সঙ্গে সালাম দেওয়া এবং কুশল বিনিময় করা।
২. সব সময় বয়স্কদের আদেশ-নিষেধ মেনে চলা।
৩. বয়স্কদের শিক্ষা, অভিজ্ঞতা ও কাজকে শ্রদ্ধার সঙ্গে দেখা।
৪. বয়স্কদের সঙ্গে এমন কোনো ব্যবহার করব না, যাতে তাঁরা মনে দুঃখ পান।
প্রশ্ন: বেগম রোকেয়া কখন জন্মগ্রহণ করেন? তিনি কত সালে ভাগলপুরে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? নারী সম্পর্কে বেগম রোকেয়ার দৃষ্টিভঙ্গি চারটি বাক্যে লেখো।
উত্তর: বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেন।
তিনি ভাগলপুরে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন ১৯০৯ সালে।
নারী সম্পর্কে বেগম রোকেয়ার দৃষ্টিভঙ্গি চারটি বাক্যে লেখা হলো—
১. বেগম রোকেয়া মনে করতেন, নারী-পুরুষ সমান অংশগ্রহণ ও সমান অধিকার ভোগ করতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়।
২. তিনি নারী শিক্ষার অগ্রগতির প্রতি গুরুত্ব আরোপ করেছেন।
৩. তিনি মনে করতেন, নারী জাতিকে অন্ধকারে রেখে সমাজের সামগ্রিক উন্নতি সম্ভব নয়।
৪. নারী–পুরুষের মধ্যে বিভাজন নয়; বরং সহযোগিতা প্রয়োজন।
রাবেয়া সুলতানা, িশক্ষক
বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা