শহীদ–তৃপ্তির নতুন সিনেমা, ওটিটিতে আর কী দেখবেন

· Prothom Alo

এ সপ্তাহে ওটিটিতে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

‘ও’রোমিও’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
বিশাল ভরদ্বাজের রোমান্টিক অ্যাকশন থ্রিলার সিনেমাটি তৈরি হয়েছে হুসাইন জাইদির লেখা বই ‘মাফিয়া কুইনস অব মুম্বাই’ অবলম্বনে। ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি এবার দেখা যাচ্ছে ওটিটিতে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদ কাপুর, তৃপ্তি দিমরি, নানা পাটেকর, অবিনাশ তিওয়ারি।

Visit mwafrika.life for more information.

‘ও’ রোমিও’ সিনেমার পোস্টার। আইএমডিবি

‘জো নেসবোস ডিটেকটিভ হোল’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
নরওয়ের ক্রাইম থ্রিলার লেখক জো নেসবোর সৃষ্ট গোয়েন্দা চরিত্র হ্যারি হোল। এবার চরিত্রটিকে নিয়ে আসছে ক্রাইম-থ্রিলার সিরিজ ‘জো নেসবোস ডিটেকটিভ হোল’। গোয়েন্দা হ্যারি হোল নরওয়ে পুলিশে চাকরি করেন। সিরিজে দেখা যাবে, এক ক্রমিক খুনি আর দুর্নীতিগ্রস্ত সহকর্মীর কারণে তাঁর জীবন দুর্বিষহ হয়ে ওঠে। সিরিজটিতে অভিনয় করেছেন টোবিয়াস স্যান্টলম্যান, জোয়েল কিন্নামান। সিরিজটি পরিচালনা করেছেন স্টেইন কার্লসেন ও আনা জ্যাকরিসন।

‘ও’রোমিও’র দৃশ্য। ছবি: আইএমডিবি

‘ডেয়ারডেভিল: বর্ন এগেইন ২’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: জিওহটস্টার
দিনক্ষণ: চলমান
মার্ভেল কমিকসের ডেয়ারডেভিল চরিত্রটিকে কেন্দ্র করে নির্মিত নতুন সিরিজটির প্রথম দুই পর্ব মুক্তি পেয়েছে। আট পর্বের সিরিজটির বাকি ছয় পর্ব আসবে আগামী ৫ মে পর্যন্ত। সিরিজটিতে ডেয়ারডেভিল চরিত্রে অভিনয় করেছেন চার্লি কক্স। এটির নির্মাতা দারিও স্কারদাপানে।

ঈদে ওটিটিতে কী দেখবেন

‘ফর অল ম্যানকাইন্ড ৫’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: চলমান
২০১৯ সালে মুক্তির পর ব্যাপক প্রশংসিত হয় সায়েন্স ফিকশন-ড্রামা সিরিজটি; এবার এসেছে পঞ্চম কিস্তি। এখানে দেখানো হয়েছে, যদি ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের আগে সোভিয়েত ইউনিয়ন চাঁদে পা রাখত, তবে মহাকাশ প্রতিযোগিতা কেমন হতো। সিরিজটি মানুষের মহাকাশ অভিযানের সঙ্গে এর পেছনের রাজনীতিও তুলে ধরেছে। এতে অভিনয় করেছেন জোয়েল কিন্নামান, মাইকেল ডরম্যান, সারাহ জোন্স।

Read full story at source