বাবরের বিরুদ্ধে করা এক নারীর মামলা বাতিল করল হাইকোর্ট

· Prothom Alo

লাহোর হাইকোর্ট বাবর আজমের বিরুদ্ধে করা আলোচিত এক মামলা বাতিলের একটি লিখিত আদেশ দিয়েছেন। এ সময় বাবরের করা রিট আবেদনও গ্রহণ করা হয়। সেই আবেদনে বাবর তাঁর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন। তিনি ‘জাস্টিস অব দ্য পিসের’ সেই নির্দেশের বিরোধিতা করেন, যার ভিত্তিতে তাঁর বিরুদ্ধে এফআইআর করার কথা বলা হয়েছিল।

দ্য নেশনের খবরে বলা হয়, হামিজা মুখতার নামের এক নারীর আবেদনের ভিত্তিতে ‘জাস্টিস অব দ্য পিস’ বাবর আজমের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দেন। সেই মামলার আবেদনে হামিজা মুখতার অভিযোগ করেন, বাবর তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং একপর্যায়ে তিনি গর্ভবতী হয়ে পড়েন।

Visit casino-promo.biz for more information.

এই মামলায় ৮ পৃষ্ঠার লিখিত রায় দেন আদালত। মামলার কার্যক্রম পরিচালনা করেন বিচারপতি আসজাদ জাভেদ ঘারাল। রায়ে বলা হয়, উভয় পক্ষের বক্তব্য ও নথি পর্যালোচনা করে আদালত মনে করেছেন, তাঁর (বাবর) বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন। শুনানি শেষে আদালত ‘জাস্টিস অব দ্য পিস’-এর আগের আদেশও বাতিল করে দেন।

টি–টুয়েন্টিতে বাবর কি তাহলে সত্যিই ‘অচল’

এ ছাড়া আদালত বলেন, ‘জাস্টিস অব দ্য পিস’ যথাযথ যাচাই-বাছাই ছাড়াই এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন, যা আইনি দৃষ্টিতে ত্রুটিপূর্ণ।

এই মুহূর্তে পিএসএলে ব্যস্ত সময় পার করছেন বাবর

লাহোর হাইকোর্টের এই রায়ের মাধ্যমে বাবর আজমের বিরুদ্ধে আনা যৌন হয়রানি ও ব্ল্যাকমেইলের অভিযোগের আইনিভাবে অবসান হয়েছে। সব অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ায় বাবর এখন কোনো আইনি অনিশ্চয়তা ছাড়াই পুরোপুরি ক্রিকেটে মনোযোগ দিতে পারবেন।

Read full story at source