চিকন চাল ভালো নাকি মোটা চাল, পুষ্টিবিদ কী বলেন
· Prothom Alo

বাজারে নানান রকম চাল। কোনোটা বেশ চিকন, কোনোটা একটু মোটা। নিয়মিত খাওয়ার জন্য কোন চাল বেশি স্বাস্থ্যকর? এ বিষয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালের প্রধান পুষ্টিবিদ তামান্না চৌধুরীর সঙ্গে কথা বলে লিখেছেন রাফিয়া আলম।
পুষ্টিগুণে এগিয়ে যে চাল
চালের বাইরের দিককার স্তরে আমাদের জন্য প্রয়োজনীয় বেশ কিছু পুষ্টি উপাদান থাকে। চাল প্রক্রিয়াজাত করার সময় এর বাইরের স্তর নষ্ট হয়। তাই হারিয়ে যায় এসব পুষ্টি উপাদান।
Visit newssport.cv for more information.
এসব পুষ্টি উপাদানের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হলো ভিটামিন বি, যার মধ্যে আছে থায়ামিন, নায়াসিন ও পাইরিডক্সিন। জিংক, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ আর ফসফরাসের মতো খনিজ উপাদানও অনেকটাই নষ্ট হয় চাল প্রক্রিয়াজাত করার সময়। আরও হারিয়ে যায় আঁশ।
অর্থাৎ চাল যত চিকন হবে, তাতে এসব পুষ্টি উপাদানের পরিমাণ ততই কমবে। বুঝতেই পারছেন, চিকন চালের চেয়ে মোটা চাল পুষ্টিগুণে অনেকটাই এগিয়ে।
চিকন চালের চেয়ে মোটা চাল পুষ্টিগুণে অনেকটাই এগিয়েআরও সুবিধা-অসুবিধা
মোটা চালে আঁশের পরিমাণ বেশি। তাই এই চালের ভাত কম পরিমাণে খেলেও পেট ভরে যায়। তৃপ্তি হয়। আর এই চালের ভাত হজম হয় ধীরে ধীরে। এই চালের ভাত খেলে রক্তের শর্করা হুট করে বাড়ে না। বরং ধীরে ধীরে বাড়ে। তাই লম্বা সময় ধরে শক্তি পায় আমাদের দেহ। মোটা চালের ভাত খেলে সহজে ক্ষুধাও পায় না।
চিকন চালের ক্ষেত্রে ঘটে উল্টোটা। আঁশ কম থাকায় এই চালের ভাত হজম হয় দ্রুত। এই চালের ভাত খেলে রক্তের শর্করা দ্রুত বেড়ে যায়। অল্প সময় পরে সেই শর্করা দেহের কোষে ঢোকার প্রক্রিয়াও শুরু হয়ে যায়। তাতে দেহের বিভিন্ন অংশে মেদ জমার প্রবণতা বাড়ে। আর ক্ষুধাও লেগে যায় বেশ দ্রুত। ফলে ক্যালরি গ্রহণ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়ায়।
আঁশ কম থাকায় চিকন চালের ভাত হজম হয় দ্রুতশেষ কথা
মোটা চালে পর্যাপ্ত আঁশ থাকার কারণে ক্যালরি নিয়ন্ত্রণ করা সহজ। ওজন নিয়ন্ত্রণ, রক্তের শর্করা নিয়ন্ত্রণ এবং রক্তের খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণের জন্য এই চালই ভালো।
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তি কিংবা যাঁদের রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেশি, তাঁদের জন্য মোটা চাল ভালো। নীরোগ ব্যক্তির সুস্থতার চর্চায়ও মোটা চাল বেছে নেওয়াই ভালো।
তবে যাঁদের হজমের সমস্যা খুব বেশি, তাঁদের জন্য চিকন চাল ভালো। খাবার চিবাতে বা গিলতে যাঁদের কোনো সমস্যা আছে, তাঁদের জন্যও চিকন চাল সুবিধাজনক।
এ ছাড়া যে কারও ক্ষেত্রেই কোনো কারণে হজমের সাময়িক সমস্যা হলে অল্প কিছুদিনের জন্য চিকন চালের ভাত খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
লাল, কালো, বাদামি না সাদা—কোন চাল খাবেন