জাতি গঠনে ভূমিকা রাখতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে
· Prothom Alo

নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস ও তাৎপর্য ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ আয়োজন করেছে বগুড়া বন্ধুসভা। ‘মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য’ স্লোগানে ৩১ মার্চ জেলা শহরের বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠ করে উক্ত বিদ্যালয়ের দুই শিক্ষার্থী। পরে অলিম্পিয়াডের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।
Visit betsport24.es for more information.
বগুড়ায় ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬’–এ বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরাকুইজ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন বগুড়া বন্ধুসভার সভাপতি ফিরোজ মিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু, বীর মুক্তিযোদ্ধা মাসুদার রহমান হেলাল এবং বীর মুক্তিযোদ্ধা আরশাদ সায়্যিদ। তাঁরা মুক্তিযুদ্ধকালীন রণাঙ্গনের গল্প শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক আল্ গালিব খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলো বগুড়ার নিজস্ব প্রতিবেদক আনোয়ার পারভেজ। তিনি তরুণদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার প্রয়োজনীয়তার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতাসভাপতির বক্তব্যে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার মাধ্যমে তরুণ প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং একটি আদর্শ জাতি গঠনে ভূমিকা রাখবে।
সবশেষে অলিম্পিয়াডের ফলাফল ঘোষণা ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। শিক্ষার্থীদের শপথ পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। শপথ পাঠ করান বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আলম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধুসভার সাধারণ সম্পাদক মাহির ফয়সাল, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান, আশরাফুল মাকলুকাত, রুবাইয়া রুবি, সুমি, নাহিদসহ অন্য বন্ধুরা।