তিন বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ
· Prothom Alo

দেশের তিন বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। বিভাগগুলো হলো খুলনা, বরিশাল ও সিলেট। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
খুলনার বিভাগীয় কমিশনার পদে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল্লাহ হারুন, বরিশালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত কমিশনার খলিল আহমেদ এবং সিলেট বিভাগীয় কমিশনার পদে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক মো. মশিউর রহমান।
Visit extonnews.click for more information.
মাঠ প্রশাসনে বিভাগীয় কমিশনারের পদটি গুরুত্বপূর্ণ একটি পদ। মাঠ প্রশাসনের আরেক গুরুত্বপূর্ণ পদ জেলা প্রশাসকদের সরাসরি দেখভাল করেন বিভাগীয় কমিশনাররা।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকার নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকার বর্তমান ডিসি মো. রেজাউল করিমকে বদলি করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব পদে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ফরিদা খানম এর আগে চট্টগ্রামের জেলা প্রশাসক ছিলেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি জেলা প্রশাসক হয়ে চট্টগ্রামে গিয়েছিলেন। এক বছর পর তাঁকে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনা হয়। এখন ঢাকার জেলা প্রশাসক পদে প্রথম নারী হিসেবে যোগ দিতে যাচ্ছেন তিনি।
নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠনের পর সচিব, জেলা প্রশাসক থেকে শুরু করে জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়েই পরিবর্তন করা হচ্ছে।