চোটে ছিটকে গেলেন সাদমান, সিলেট টেস্টের দলে জাকির
· Prothom Alo

চোটের কারণে সিলেটে দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে গেলেন ওপেনার সাদমান ইসলাম। আজ বিসিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বুকের আঘাত পাওয়ায় ছিটকে গেছেন সাদমান। তাঁর বদলে দলে নেওয়া হয়েছে আরেক বাঁহাতি ওপেনার জাকির হাসানকে।
প্রথম টেস্টে ক্যাচ ধরার সময় বুকে চোট পেয়েছেন সাদমান। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম সাদমানের চোটে পড়া নিয়ে বলেছেন, ‘মিরপুরে প্রথম টেস্ট চলাকালীন ক্যাচ ধরতে গিয়ে সাদমানের বুকে আঘাত লাগে। তাঁর বুকে ট্রমাটিক কনটিউশন (আঘাতজনিত ক্ষত) হয়েছে এবং তিনি ব্যথায় ভুগছেন। দুর্ভাগ্যবশত দ্বিতীয় টেস্টে তাঁকে পাওয়া যাবে না।’
Visit esporist.org for more information.
আইসিসির মাসসেরা খেলোয়াড় বাংলাদেশের নাহিদ রানাপ্রথম টেস্টে সাদমান খুব একটা ভালো করতে পারেননি। দুই ইনিংসে তিনি আউট হয়েছেন যথাক্রমে ১৩ ও ১০ রানে। সাদমানের চোটে অনেক দিন পর দলে ফিরলেন জাকির। সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশের হয়ে টেস্ট খেলেছেন এই বাঁহাতি।
সিলেট টেস্টের বাংলাদেশ দল
নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।