জিয়াউর রহমানের বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করছি: ভারতীয় দূতাবাস
· Prothom Alo
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করেছে ঢাকার ভারতীয় দূতাবাস। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জিয়াউর রহমান স্মরণে এক বার্তা দিয়েছে দূতাবাস।
Visit playerbros.org for more information.
ওই পোস্টে বাংলাদেশ ও ভারতের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করতে একসঙ্গে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছে তারা।
জিয়া হত্যার ৪৫ বছর: সার্কিট হাউসের সেই রক্তাক্ত ভোর, যে ইতিহাস এখনো অসমাপ্তআজ শনিবার দুপুর ১২টার দিকে ভারতীয় দূতাবাসের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে লেখা হয়েছে, বাংলাদেশের জনগণ যখন জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করে সমবেত হয়েছে, তখন দূতাবাস ১৯৭১ সালের মার্চ মাসে তাঁর কণ্ঠে ধ্বনিত সেই বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করছে। এই ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে তাঁদের অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির পথে এগিয়ে নিয়ে গিয়েছিল বলে পোস্টে উল্লেখ করে দূতাবাস।
ফেসবুক পোস্টে ভারতীয় দূতাবাস আরও জানায়, তখনকার মতো আজও ভারত বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। পোস্টে বলা হয়, ‘ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিন্ন আত্মত্যাগের এক গৌরবগাথা এবং দুই দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন যাত্রায় পাশে রয়েছে।’
জিয়াউর রহমান ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি নিহত হন।