সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর আদেশ
· Prothom Alo

বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে করা মামলায় বেসরকারি সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
Visit sweetbonanza.qpon for more information.
একই মামলায় অপর তিন আসামি আহমেদ রাফিদ কাদের, শেখ মাহমুদ ইয়াসমিন ও সানি চৌধুরীকে জামিন দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী।
ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে বলেন, বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে করা মামলায় আদালতের সমন উপেক্ষা করেছিলেন আহমেদ জোবায়ের। তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অপর তিন আসামি আহমেদ রাফিদ কাদের, শেখ মাহমুদ ইয়াসমিন ও সানি চৌধুরী জামিন পেয়েছেন।
রাজধানীর কলাবাগান থানার এই মামলায় আহমেদ জোবায়েরসহ অন্য আসামিদের গতকাল বুধবার (১৭ মে) হাজির হতে নির্দেশ দিয়েছিলেন আদালত। কিন্তু তাঁরা হাজির হননি। এ কারণে তাঁদের বিরুদ্ধে গতকাল বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।